নিউজিল্যান্ডকে হারিয়ে নক আউট আরও জমিয়ে দিল পাকিস্তান

এজবাস্টনে খোঁচা খাওয়া বাঘের মতো খেলল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ডকে হাররিয়ে পরপর দুটি ম্যাচ জিতে পাকিস্তান নক আউটের আশা বাঁচিয়ে রাখল।

এজবাস্টনে খোঁচা খাওয়া বাঘের মতো খেলল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ডকে হাররিয়ে পরপর দুটি ম্যাচ জিতে পাকিস্তান নক আউটের আশা বাঁচিয়ে রাখল। ১৯৯২ বিশ্বকাপের মতোই লিগ টেবলে এগোচ্ছে সরফরাজ আহমেদের দল। তবে ইমরান খানে মতো তাঁর দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা তা সময়ই বলবে।

নিউজিল্যান্ডকে হারিয়ে নক আউট আরও জমিয়ে দিল পাকিস্তান

এদিন যেমন নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। এজবাস্টনের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকায় বড় পার্টনারশিপ গড়তে পারেনি কিউয়িরা।

৮৩ রানে একটা সময় ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে পার্টনারশিপ গড়েন জিমি নিশম ও কলিন ডি গ্র্যান্ডহোম। নিশম ৯৭ রানে অপরাজিত থাকলেও গ্র্যান্ডহোম ৬৪ রান করে ফেরেন। সবমিলিয়ে ৬ উইকেটে ২৩৭ রান করে।

জবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তানও শুরুটা ভালো করতে পারেনি। ইমাম উল হক ১৯ ও ফকর জামান ৯ রান করে ফেরেন। তবে তিন নম্বরে নামা বাবর আজম অনবদ্য শতরান করে দলকে জিতিয়ে ফেরেন। তিনি ১০১ রানে অপরাজিত ছিলেন। তাঁকে সঙ্গ দেন প্রথমে মহম্মদ হাফিজ (৩২) ও পরে হারিস সোহেল (৬৮)। সবমিলিয়ে ৫ বল বাকী থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান।

৯২ বিশ্বকাপের মতোই লিগ টেবলে সাযুজ্য রেখে এগোচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচ হারার পরে জয়, তারপরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়া। চতুর্থ ও পঞ্চম ম্যাচে হারের পরে ষষ্ঠ ও সপ্তম ম্যাচে পরপর জয়। এখন দেখার শেষ দুটো ম্যাচ জিতে নক আউটে পাকিস্তান উঠতে পারে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+