ICC Cricket World Cup: সূচি নিয়ে ফের জটিলতা, ম্যাচের দিন পরিবর্তনের আবেদন হায়দরাবাদের
বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। কয়েক সপ্তাহ আগে বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি ম্যাচের দিন বদলানো হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ৯ এবং ১০ অক্টোবর পরপর দু'টো ম্যাচ আয়োজিত হওয়ার কথা হায়দরাবাদে। কিন্তু পর পর দুই দিন ম্যাচে নিরাপত্তার সমস্যার কথা জানিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।
উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হবে। কিন্তু স্থানীয় পুলিশ হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে জানিয়েছে, পরপর দু'দিন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। যে কোনও একটি ম্যাচের জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সূচি বদলানোর অনুরোধ করা হয়েছে।

বিশ্বকাপ শুরু হতে মাত্র কিছুদিন বাকি। এর মাঝেই ফের সূচি বদলের আর্জি জানালো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের সূচি ঘোষণার পর এমন আর্জি নিয়ে নিয়ে সমস্যায় পড়তে হতে পারে বিসিসিআই-কে।পরিবর্তিত এক দিনের বিশ্বকাপের নতুন সূচি অনুযায়ী, হায়দরাবাদে পর পর দুই দিন খেলা রয়েছে। ৯ অক্টোবর রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজ়িল্যান্ড এবং নেদারল্যান্ডস। পরের দিন অর্থাত্ ১০ অক্টোবর একই মাঠে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান এবং শ্রীলঙ্কার।
নিরাপত্তার কারণেই এই অনুরোধ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে বিষয়টা আরও ভাবাচ্ছে ভারতীয় বোর্ড ও আইসিসিকে। কিন্তু ফের কী সূচি বদল করা সম্ভব? এরআগে নবরাত্রির কারণে ১৫ অক্টোবরের পরিবর্তে ভারত পাক ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে। এমনকি কলকাতায় কালীপুজোর জন্য পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিন বদল হয়েছে। এই দুটি ম্যাচের দিন বদল করতে গিয়েছে আরও কিছু ম্যাচকে নতুন করে সাজাতে হয়েছে।

পর পর দু'দিন ম্যাচ নিয়ে আপত্তি রয়েছে হায়দরাবাদের পুলিশ কর্তাদের। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, দু'টি ম্যাচের মধ্যে কোনও সময় পাওয়া যাবে না। তাতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা সমস্যা।পরপর দুটি ম্যাচের জন্য নিরাপত্তা দিতে দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটির জন্য অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। পরিস্থিতির বিবরণ দিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট সংস্থা।
আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের আহমেদাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ১০ দলের এই টুর্নামেন্টের ফাইনাল।












Click it and Unblock the Notifications