World Cup 2023: হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ বদলানো হবে না, HCA-কে বার্তা দিল বিসিসিআই

World Cup 2023: হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচগুলির দিনক্ষণ আর বদলানো হবে না। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সাফ জানিয়ে দিল বিসিসিআই। শেষ মুহূর্তে এই রদবদল সম্ভব নয় বলেই জানিয়েছে বোর্ড।

হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে অক্টোবরের ৯ ও ১০ তারিখ ম্যাচ পড়েছে। পরপর দু-দিন ম্যাচ হলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা যাবে না বলে জানিয়েছিল পুলিশ। ফলে দিন বদলের অনুরোধ করেছিল এইচসিএ।

World Cup 2023: হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ বদলানো হবে না

হায়দরাবাদে ৯ অক্টোবর ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে। পরের দিনই শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বৈরথ। দুটিই দিন-রাতের ম্যাচ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, যেহেতু ম্যাচের আগের দিন শ্রীলঙ্কা ও পাকিস্তান স্টেডিয়ামে অনুশীলন করতে পারে, সেই বন্দোবস্ত করতে। কিন্তু পরপর দু-দিন ম্যাচ হলে সেটা সম্ভব নয়।

এই পরিস্থিতিতে জিমখানা গ্রাউন্ডে শ্রীলঙ্কা ও পাকিস্তানের অনুশীলনের বন্দোবস্ত করা হবে বলে জানা যাচ্ছে। আজ দিনভর বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে এইচসিএ চালাচ্ছে প্রশাসকমণ্ডলী। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সিইও হেমাঙ্গ আমিনের সঙ্গে আজ কথা হয় এইচসিএ কর্তাদের।

World Cup 2023: হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ বদলানো হবে না

আগেই বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়ে দিয়েছিলেন, শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচিতে বদল আর সম্ভব নয়, এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এরপর বিসিসিআই সরকারিভাবেও এইচসিএকে সে কথা জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, প্রথমে যে সূচি ঘোষণা হয়েছিল তাতে রদবদলের ফলেই নতুন সমস্যা দেখা দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ এগিয়ে আসায় বদলে গিয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিন।

বিসিসিআইয়ের নির্দেশ আসার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করছে এইচসিএ। নগরপালকেও বিষয়টি জানানো হয়েছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দাবি, নগরপাল প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন যাতে পরপর দু-দিন ম্যাচ আয়োজনে সমস্যা না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+