Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন বছর কারা জিতেছে, জেনে নিন ফটোফিচারে

শেষপর্যন্ত ফের এবছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে। ১৯৯৮-২০১৩ সাল পর্যন্ত কোন দল কেমন খেলেছে তা জেনে নেওয়া যাক একনজরে।

ক্রিকেট বিশ্বকাপের অসাধারণ সাফল্যের পর একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে আরও একটি বিশ্বকাপ সমতুল প্রতিযোগিতা চালু করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ১৯৯৮ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার নাম ছিল 'দ্য আইসিসি নকআউট ওডিআই টুর্নামেন্ট'। প্রতি দুই বছর অন্তর তা খেলা হওয়ার কথা ছিল।

২০০২ সালে এই টুর্নামেন্টের নাম বদলে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। সেইসময় আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় সব দলই খেলার সুযোগ পেত। তবে ২০০৯ সালে আইসিসি প্রথম আটটি দল এই টুর্নামেন্ট খেলবে বলে ঘোষণা করে। শেষবার এই টুর্নামেন্ট খেলা হয়েছিল ২০১৩ সালে। দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে এই অভিযোগে একসময় এই টুর্নামেন্ট বন্ধ হতে বসেছিল। তবে শেষপর্যন্ত ফের এবছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে। ১৯৯৮-২০১৩ সাল পর্যন্ত কোন দল কেমন খেলেছে তা জেনে নেওয়া যাক একনজরে।

 ১৯৯৮ সাল

১৯৯৮ সাল

বাংলাদেশে ক্রিকেটকে জনপ্রিয় করার স্বার্থে প্রথমবার এই টুর্নামেন্টের আসর বসেছিল শাকিব আল হাসানদের দেশে। ফাইনাল খেলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। প্রথমে ব্যাট করে ফিলো ওয়ালেসের শতরানের সুবাদে ২৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তবে দক্ষিণ আফ্রিকামাত্র ৪৭ ওভারের মধ্যেই রান তুলে নেয়। অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে অসাধারণ ব্যাট করেন। এছাড়া অলরাউন্ডার জাক কালিস ফাইনালে ৫ উইকেট নেন ও ৩৭ রান করেন। এবং প্রথম ও একমাত্র বার দক্ষিণ আফ্রিকা কোনও আইসিসি টুর্নামেন্ট জেতে।

 ২০০০ সাল

২০০০ সাল

প্রথম বছরের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সংষ্করণের আসর বসে বামন ক্রিকেট দেশ কেনিয়ায়। ফাইনালে মুখোমুখি হয় ভারত- নিউ জিল্যান্ড। সৌরভ গঙ্গোপাধ্যায় অসাধারণ ১১৭ রানের ইনিংস খেলেন। তবে রান তাড়া করতে নেমে ক্রিস কেয়ার্নস ১০২ নট আউট করে ম্যাচ জিতিয়ে দেন। এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয় যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির।

২০০২ সাল

২০০২ সাল

সেইবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল শ্রীলঙ্কায়। ফাইনাল খেলে ভারত-শ্রীলঙ্কা। তবে দুটি দিন ফাইনালের জন্য নষ্ট হওয়ায় ট্রফি ভাগ করে নিতে হয়। দুদিনই ভারতের জেতার ষোলোআনা সুযোগ ছিল। দুদিনই শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে। প্রথমদিন শ্রীলঙ্কা ২৪৪/৫ রান করে। পরের দিন ২২২/৭ রান করে। তবে ভারতের দুর্ভাগ্য রান তাড়া করার সময় দুদিনই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়।

২০০৪ সাল

২০০৪ সাল

সেবছর ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। পাকিস্তানের সঙ্গে হেরে বিদায় নিতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। ফাইনালে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

২০০৬ সাল

২০০৬ সাল

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও ভারতের ভাগ্য বদলায়নি। গ্রুপ স্টেজেই বিদায় নিয়ে হয়েছিল। সেবছর ফের ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় গেইল বাহিনীকে।

২০০৯ সাল

২০০৯ সাল

এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। এবং এবছরও রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। এই বছরও পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবারও চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

২০১৩ সাল

২০১৩ সাল

২০১১ সালে বিশ্বকাপ জেতার পরে ২০১৩ সালে ফের মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ফাইনাল হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১২৯ রান করে ভারত। তবে ইংল্যান্ড সেই রান তুলতে পারেনি। দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+