সূর্যকুমারকে অধিনায়ক করে বর্ষসেরা টি২০ আন্তর্জাতিক দল ঘোষণা আইসিসির, দুই স্কোয়াডে মোট ৫ ভারতীয়
ICC T20I Teams Of The Year: আইসিসি বার্ষিক পুরস্কার ঘোষণা আজ থেকে শুরু হয়ে গেল। আজ প্রথম দিনে প্রকাশ করা হলো পুরুষ ও মহিলা টি২০ আন্তর্জাতিকের দুটি দল।
পুরুষদের দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। এই দলে জায়গা পেয়েছেন ভারতের আরও তিন ক্রিকেটার। তবে বাংলার দীপ্তি শর্মা ছাড়া মহিলাদের বর্ষসেরা টি২০ আন্তর্জাতিক দলে আর কোনও ভারতীয় নেই।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন বর্ষসেরা টি২০ আন্তর্জাতিক দলে ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও ফিল সল্ট। তিনে উইকেটকিপার হিসেবে রয়েছেন নিকোলাস পুরাণ। চারে সূর্যকুমারকে রাখা হয়েছে। পাঁচ নম্বরে রাখা হয়েছে সিকান্দর রাজাকে।
ছয় থেকে এগারোয় নাম রয়েছে যথাক্রমে অল্পেশ রামজানি, মার্ক অ্যাডের, রবি বিষ্ণোই, রিচার্ড নাগারভা ও অর্শদীপ সিংয়ের। যশস্বী ২০২৩ সালে ১৪টি ম্যাচে ৪৩০ রান করেছেন, ১৫৯ স্ট্রাইক রেট রেখে। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলার পর এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে ৪৯ বলে ১০০ রান করেন।
সূর্যকুমার যাদব পুরুষদের টি২০ আন্তর্জাতিকে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন। টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকা. করেন ৫৬ বলে ১০০। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে ৮৩, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ বলে ৮০ রানের ইনিংসগুলিও উল্লেখযোগ্য।
রবি বিষ্ণোই ৪৪ ওভারে ১৮ উইকেট নেওয়ায় টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর বোলার হিসেবে উত্তরণ ঘটে। অর্শদীপ সিং ২০২২ সালের টি২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। ২০২৩ সালে তিনি ২১ ম্যাচে ২৬ উইকেট নেন।
মহিলাদের টি২০ আন্তর্জাতিকে বর্ষসেরা দলের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। দলে রয়েছেন দীপ্তি। ভারতীয় দলকে ব্যাটে-বলে অনেক ম্যাচেই আস্থা জুগিয়েছেন। তারই স্বীকৃতি পেলেন বর্ষসেরা দলে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়ে।
আইসিসি বর্ষসেরা মহিলা টি২০ আন্তর্জাতিক দল- চামারি আতাপাত্তু (অধিনায়ক), বেথ মুনি (উইকেটকিপার), লরা উলভার্ট, হেইলি ম্যাথুজ, ন্যাট-সিভার ব্রান্ট, অ্যামেলিয়া কের, এলিস পেরি, অ্যাশ গার্ডনার, দীপ্তি শর্মা, সোফি এক্লেস্টোন, মেগান শুট।












Click it and Unblock the Notifications