টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মোস্ট ভ্যালুয়েবল দল ঘোষণা করল আইসিসি, একাদশে ভারতের দুই

টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মোস্ট ভ্যালুয়েবল দল ঘোষণা করল আইসিসি, একাদশে ভারতের দুই

টি২০ বিশ্বকাপ ২০২২-এর প্রকাশিত মোস্ট ভ্যালুয়েবল দলে সুযোগ পেলেন ভারতের এই ক্রিকেটার বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জেতান কোহলি। নিজের ছন্দ তিনি বজায় রাখেন বাংলাদেশ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত অপরাজিত ৬৪ রান করেন তিনি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৬২ রান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রান করেন কোহলি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট (২৯৬ রান)।

টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মোস্ট ভ্যালুয়েবল দল ঘোষণা করল আইসিসি, একাদশে ভারতের দুই

আইসিসির প্রকাশিত দলে চার নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ২৩৯ রান করেন এই প্রতিযোগীতায়, তিনটি অর্ধ-শতরান তিনি করেছেন এই প্রতিযোগীতায়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেন অপরাজিত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৮ রান করেন নেদারল্যান্ডস, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি করেন ৬১ রান। মোট ছয়টি দেশের ক্রিকেটার এই দলে সুযোগ পেয়েছেন। দলের নেতৃত্বে এবং উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন জস বাটলার। ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকা থেকে ক্রিকেটার এই দলে সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ডের দল থেকে সুযোগ পেয়েছেন অ্যালেক্স হেলস, জস বাটলার, স্যাম কুরান, মার্ক উড। নিউজিল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস, জিম্বাবোয়ের দল থেকে পেয়েছেন সিকান্দার রাজা, পাকিস্তান থেকে পেয়েছেন শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা দল থেকে এনরিচ নরকিয়া রয়েছে দলে। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

আইসিসির মোস্ট ভ্যালুয়েবেল একাদশ:

অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, এনরিচ নরকিয়া, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+