অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিততে ভারতের টার্গেট থাকুক দুই ক্রিকেটার, কাদের কথা বলছেন চ্যাপেল?

ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে। অস্ট্রেলিয়া এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টেস্ট দল। ফাইনাল ফ্রন্টিয়ারে ভারতে টেস্ট সিরিজ জিততে মুখিয়ে অজিরা। ইয়ান চ্যাপেল সিরিজ শুরুর আগে ভারতের জন্য দিলেন সাফল্যের চাবিকাঠি। দুই ক্রিকেটারকে সামলে নিতে পারলেই ভারতই এগিয়ে থাকবে বলে আশাবাদী তিনি।

ভারতকে হারানো এভারেস্ট জয়ের মতো

ভারতকে হারানো এভারেস্ট জয়ের মতো

ইয়ান চ্যাপেল ইএসপিএন ক্রিকইনফোয় লিখেছেন, অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে রয়েছে ব্যাটিং লাইন আপ, ভারসাম্যযুক্ত পেস অ্যাটাক, স্যুইং করাতে পারেন বোলাররা। সফল স্পিনারও রয়েছেন। আবার ভারতের মাটিতে সিরিজ জেতাটা এভারেস্ট জয়ের মতো। কেন না, দেশের মাটিতে শক্তিশালী ভারতকে হারানো কার্যত দুঃসাধ্য বিষয়। ২০১২ সালে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারার পর দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারত অপরাজেয় থেকেছে। অস্ট্রেলিয়া নিজেদের দেশে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। তাতে তাদের আত্নবিশ্বাস যেমন বেড়েছে, তেমনই মনোবল বাড়ানোর পক্ষে আরেকটি বিষয় ঋষভ পন্থের না থাকা। পন্থকে এই সিরিজে সকলে মিস করলেও তা অস্ট্রেলিয়াকে অনেক সুবিধা দেবে বলেই ধারণা চ্যাপেলের।

ব্যাটারদের পরীক্ষা

ব্যাটারদের পরীক্ষা

ভারতের পিচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কেমন খেলেন সেদিকেও তাকিয়ে চ্যাপেল। স্টিভ স্মিথ ভারতে সফল। কিন্তু অস্ট্রেলিয়ার যে টেস্ট ব্যাটাররা দেশের মাটিতে সফল তাঁরাই এবার ভারতের পিচে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে চলেছেন। স্টিভ স্মিথ ছাড়া অস্ট্রেলিয়া দলের কারও ভারতের মাটিতে ব্যাটিং গড় ৩০-এর উপরে নেই। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি অস্ট্রেলিয়ার ব্যাটারদের শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেই মনে করছেন চ্যাপেল। একইভাবে অস্ট্রেলিয়ার স্পিন বিভাগে ভারতে সফল হয়েছেন নাথান লিয়ঁ। উপমহাদেশেও তাঁর পারফরম্যান্স উন্নততর হয়েছে। কিন্তু তাঁর বাকি দুই সঙ্গী অ্যাশটন অ্যাগার ও মিচেল সোয়েপসনের দক্ষতা ভারতীয় পিচে ততটা পরীক্ষিত নয়। অস্ট্রেলিয়ার তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককে ভারতে সাফল্য পেতে পুরানো বলে আরও ভালো বল করতে হবে বলেও সতর্ক করে দেন চ্যাপেল।

পন্থের যোগ্য বিকল্প

পন্থের যোগ্য বিকল্প

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পেতে ভারতকে কোন কোন বিষয়ে জোর দিতে হবে সে বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন ইয়ান চ্যাপেল। তার মধ্যে প্রথমেই রয়েছে ঋষভ পন্থের পরিবর্ত বেছে নেওয়া। পন্থ না থাকার প্রভাব রান তোলার গতিতে পড়বে বলে মনে করেন তিনি। পন্থের আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা করে চ্যাপেল লিখেছেন, পন্থ যেভাবে বোলারদের শাসন করতে চান সেক্ষেত্রে তাঁর সঠিক বিকল্প কেউই হতে পারেন না। পন্থ না থাকায় ভারতকে ভরসা করতে হবে টপ অর্ডারের ব্যাটারদের উপর। শুধু পারফর্ম করলেই হবে না, ভালো স্ট্রাইক রেট বজায় রেখে রান তুলতে হবে।

দুই ক্রিকেটার থাকুক টার্গেটে

দুই ক্রিকেটার থাকুক টার্গেটে

চ্যাপেলের পরামর্শ, রোহিত শর্মা, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে মানসিকভাবে এগিয়ে থাকতে হবে নাথান লিয়ঁর চেয়ে। যদি লিয়ঁ প্রত্যাশিত রেটে উইকেট তুলতে না পারেন তখন অস্ট্রেলিয়াকে পেসারদের উপরই নির্ভরশীল হতে হবে। সেই সঙ্গে ভারতীয় বোলারদেরও স্টিভ স্মিথকে শান্ত রাখার কৌশল বের করতে হবে। এই দুটো কাজে ভারত সফল হলেই ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। দুই শক্তিশালী দলের লড়াই বলে আসন্ন টেস্ট সিরিজ উপভোগ্য হবে, ক্রিকেটাররা নিজেদের সেরাটা মেলে ধরবেন বলেও আশাপ্রকাশ করেছেন চ্যাপেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+