অ্যাসেজ ২০১৯: অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব ফিরে পেতে পারেন স্মিথ, বললেন চ্যাপেল
স্মিথের ফের অধিনায়কের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা বললেন প্রাক্তন অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেল
ব্যাটে রানের ফুলঝুরি! অ্যাসেজ সিরিজে একার কাঁধে অস্ট্রেলিয়াকে বয়ে নিয়ে যাচ্ছেন। অ্যাসেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে তিন টেস্ট খেলে পাঁচ ইনিংসে সংগ্রহ মোট ৬৭১ রান। দুটি সেঞ্চুরি, দুটি অর্ধশতরান ও একটি দ্বিশতরানের ইনিংস!

যার নামে এত প্রশংসা, তিনি স্টিভ স্মিথ। এভাবে রানমেশিন হয়ে উঠলে স্মিথের ফের অধিনায়কের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা বললেন প্রাক্তন অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেল। 'ভবিষ্যতে স্মিথ ছাড়াও তো চোখের সামনে আর কাউকে অধিনায়ক হিসেবে যোগ্য ব্যক্তি বলে দেখেছি না', বলে উল্লেখ করেছেন চ্যাপেল।
এক ইন্টারিভউতে প্রাক্তন অজি অধিনায়ক চ্যাপেল বলেন,'এই দলটার এখন শুধু একজন ভালো নেতা প্রয়োজন। ঘয়োরা ক্রিকেটে ট্রাভিস হেড, উসমান খোয়াজারা থাকলেও আন্তর্জাতিক পর্যায় নেতৃত্ব দেওয়ার মতো তাঁদের অভিজ্ঞতা নেই। টিম পেইন যখন অবসর নেবে তখন দলে আর বিকল্প কোনও টেস্ট অধিনায়ক নেই। স্মিথই তখন দলের হাল ধরতে পারে। '
প্রসঙ্গত এর আগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে অ্যাসেজ জিতেছেন স্মিথ। গতবার ঘরের মাঠে ২০১৭ সালে তাঁর অধীনে ৪-০ অ্যাসেজ জিতেছিল অজিরা। সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল ছিলেন। পরে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হন। সেই সঙ্গে স্মিথকে অজি দলের অধিনায়কের ভূমিকা থেকে বরখাস্ত করা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications