গাব্বায় টি-টোয়েন্টি স্পেশালিস্ট, বিনয়ী তরুণদের কাছেই হার পোড় খাওয়া অস্ট্রেলিয়ার!

গাব্বায় টি-টোয়েন্টি স্পেশালিস্ট, বিনয়ী তরুণদের কাছেই হার পোড় খাওয়া অস্ট্রেলিয়ার!

কপাল মন্দ থাকলে তাঁরা হয়তো ভারতের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগই পেতেন না। হয় বাড়িতে বসে টিভির পর্দায় ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতেন, নয়তো নিজ নিজ রাজ্যের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিতেন ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, টি নটরাজনরা। অথচ কপালের মোচড়ে আজ তাঁরাই দেশের নায়ক। গাব্বায় ভারতের সেই টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তরুণ ব্রিগেডের কাছেই ঘোল খেল পোড় খাওয়া অস্ট্রেলিয়া।

ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন সুন্দর

চেন্নাই থেকে উঠে আসা ২১ বছরের ওয়াশিংটন সুন্দরের উত্থান আইপিএল থেকে। তারপর ধীরে ধীরে তিনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে ভারতীয় দলে জায়গা করা নিয়েছিলেন। লাইন টু লাইন অফ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও সমান সাবলীল সুন্দর দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখতেন শৈশব থেকে। সেই সুযোগ যে এভাবে আসবে, তা হয়তো তিনি ভাবতেই পারেননি। সিডনি টেস্ট রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রণ অশ্বিন চোট পেলে ব্রিসবেন টেস্টে ভারতের প্রথম একাদশে অল রাউন্ডার হিসেবে জায়গা করে নেন ওয়াশিংটন। ম্যাচে বল হাত ৪ উইকেট নেওয়ার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৮০-এর বেশি রান করে টিম ইন্ডিয়ার জয়ের সিঁড়ি যে সুন্দরই তৈরি করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

শার্দুল ঠাকুর

শার্দুল ঠাকুর

অ্যাডিলেড এবং মেলবোর্ন টেস্টে চোট পেয়ে যথাক্রমে মহম্মদ শামি এবং উমেশ যাদব বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গেলে ভারতীয় দলে ডাক পান শার্দুল ঠাকুর। সিডনি টেস্টে প্রথম একাদশে তাঁর সুযোগ হয়নি। ব্রিসবেন টেস্টে তিনি রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পান। তা কীভাবে কাজে লাগাতে হয়, তা দেখিয়ে দিয়েছেন মুম্বইয়ের পালঘরের ২৯ বছরের অল রাউন্ডার। গাব্বায় বল হাতে ৭ উইকেট নিয়েছেন শার্দুল। ম্যাচের প্রথম ইনিংসে দাপুটে অর্ধশতরান করে ভারতকে ভরাডুবির হাত থেকে তিনি বাঁচিয়েছেন। অথচ তাঁর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার কথাই ছিল না। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন এই বিনয়ী ও একরোখা ডানহাতি।

মহম্মদ সিরাজ

মহম্মদ সিরাজ

ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া পৌঁছনোর কিছু দিনের মধ্যেই বাবার মৃত্যু সংবাদ পান মহম্মদ সিরাজ। তবু তিনি দলকে ছেড়ে দেশে ফিরতে অস্বীকার করেন। মেলবোর্ন টেস্টে মহম্মদ শামির পরিবর্তে ভারতের প্রথম একাদশে প্রবেশ করে নিজের জাত চেনান ডান-হাতি ফাস্ট বোলার। সিডনিতেও বল হাতে অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের নাকানি-চোবানি খাওয়ান হায়দরাবাদের ২৬ বছরের ক্রিকেটার। কিন্তু সেই টেস্টে সিরাজ বৈষম্যমূলক মন্তব্যের শিকার হতে হয়। ব্রিসবেন টেস্টেও গ্যালারি থেকে ভারতীয় ফাস্ট বোলারের উদ্দেশে উড়ে এসেছে কটূক্তি। তা সত্ত্বেও হার না মানা মানসিকতা নিয়ে গাব্বা টেস্টের প্রথম ইনিংসে এক ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার জয়ের ভিত গড়ে দেন সিরাজ।

টি নটরাজন

টি নটরাজন

তামিলনাড়ুর প্রত্যন্ত চিন্নাপ্পামপট্টির গর্ব টি নটরাজনের উত্থান হয়েছে একটু দেরিতে। ২৯ বছর বয়সে আইপিএল ২০২০-তে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটের আঙিনায় তিনি নজরবন্দি হন। ইয়র্কার কিং হিসেবে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের সীমিত ওভারের দলে প্রথমবার তাঁর ডাক পাওয়া। নির্বাচকদের নিরাশ করেননি নটরাজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে কামাল করে গাব্বা টেস্টেওবাঁ-হাতি ফাস্ট বোলার ভাঙাচোরা টিম ইন্ডিয়াকে জয়ের রাস্তা দেখান। জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে নিজের গুরুত্ব অনুভব করান টি নটরাজন।

নভদীপ সাইনি

নভদীপ সাইনি

আইপিএলে লাগাতার ভাল পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেট দলের সব ফর্ম্যাটে জায়গা করে নিয়েছেন ফাস্ট বোলার নভদীপ সাইনি। চোটের কারণে গাব্বা টেস্টে নিজেকে মেলে ধরতে না পারলেও, সিডনি তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+