Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেনে নিন কোন অঙ্কে কেকেআর পৌঁছতে পারবে প্লে অফে

গতকাল মুম্বইয়ের ব্রেব্রোন স্টেডিয়ামে শ্যেন ওয়াটসনের রাজস্থান রয়্যালসের কাছে ৯ রানে ম্যাচ হেরে আইপিএলের লিগের দৌড় শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স।

২ ম্যাচ আগেও যে দল প্লে অফে যাবে বলে সবাই ধরে নিয়েছিল, গৌতম গম্ভীরের সেই দলই হেরে গিয়ে এখন এমন অবস্থায় শেষ করল যাতে আর প্লে অফে যাওয়ার আশা আর প্রায় নেই বললেই চলে।

জেনে নিন কোন অঙ্কে কেকেআর পৌঁছতে পারবে প্লে অফে


কলকাতা ৮ ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট। আপাতত রয়েছে লিগ টেবিলের চতুর্থ স্থানে। তাঁদের পিছনেই রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দুটো দলেরই একটি করে ম্যাচ বাকী রয়েছে। সেই ম্যাচ আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে যাঁরা জিতবে তাঁরাই কলকাতাকে টপকে চলে যাবে প্লে অফে।

এবছরের প্লে অফের প্রথম দুটি দল ঠিক হয়ে গিয়েছে। একটি ধোনির চেন্নাই সুপার কিংস, অন্যটি রাজস্যান রয়্যালস। অন্যদিকে আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এদিন দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে।

আপাতভাবে প্লে অফের দৌড়ে কলকাতা ছিটকে গেলেও সরকারিভাবে ডেথ সার্টিফিকেট ঘোষণা হয়নি। কারণ উপরের ম্যাচগুলির উপর এখনও কিছু সমীকরণ নির্ভর করে রয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন ম্যাজিকে কলকাতা প্লে অফে যেতে পারে।

  • আজ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে লাভ কলকাতার।
  • সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হলে সুবিধা পাবে কলকাতা। কারণ মুম্বই বা হায়দ্রাবাদের সঙ্গে নেট রানরেটের বিচারে এগিয়ে গৌতম গম্ভীরের দল। চতুর্থ দল হিসাবে প্লে অফে চলে যাবে তাঁরা।
  • ধরা যাক, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কোনও একটি দল জিতল। তাহলেও সুযোগ রয়েছে কেকেআরের। কারণ তার আগে আজ রয়েছে দিল্লি বনাম বেঙ্গালুরুর ম্যাচও। সেখানে দিল্লি বিশাল বড় ব্যবধানে বিরাট কোহলিদের হারালে নেট রান রেটের বিচারে কলকাতা প্লে অফে স্থান পেতে পারে। যদিও সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+