Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাটের সামনে ছিল রোহিতের রেকর্ড ভাঙার সুযোগ, দলে না থেকেও কোন নজির গড়লেন হিটম্যান

বিরাটের সামনে ছিল রোহিতের রেকর্ড ভাঙার সুযোগ, দলে না থেকেও কোন নজির গড়লেন হিটম্যান

আইপিএলের মাঝে পাওয়া চোট নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। আর সেই ধোঁয়াশায় ডনের দেশে ওডিআই ও টি-২০ সিরিজ নেই রোহিত শর্মা। তবে অজি সফরে সীমিত ওভারের দুই সিরিজে না থেকেও আজ বড় রেকর্ড গড়লেন হিটম্যান।

ওডিআইয়ে এবছর কোন রেকর্ড রোহিতের

ওডিআইয়ে এবছর কোন রেকর্ড রোহিতের

২০২০ সালে ভারতের হয়ে ওডিআইয়ে রোহিত সর্বাধিক রান হাঁকিয়েছেন। বছরের শুরুতে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হিটম্যান ১১৯ রান হাঁকান। ২০২০তে ওডিআই ক্রিকেটে এটাই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে হাঁকানো সর্বাধিক স্কোর।

টানা ৮ বছর, ওডিআইতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বর্ষসেরা স্কোর

টানা ৮ বছর, ওডিআইতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বর্ষসেরা স্কোর

শুধু ২০২০ সালেই নয়, ২০১৩ সাল থেকে ২০২০, টানা ৮ বছর ওডিআই ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান হাঁকানোর বিরল নজির গড়লেন রোহিত। ডনের দেশে এছর রোহিত শর্মা সীমিত ওভারে নেই। ফলে বিরাটের সামনে এই এবছর এই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল।

বিরাটের সামনে ছিল রোহিতকে টপকে যাওয়ার সুযোগ

বিরাটের সামনে ছিল রোহিতকে টপকে যাওয়ার সুযোগ

সিডনিতে প্রথম ম্যাচ বিরাট বড় রান হাঁকাতে না পারলেও দ্বিতীয় ম্যাচ ৮৯ রান হাঁকান। এদিন মেন ইন ব্লু-র হয়ে বছরের শেষ ওডিআই ম্যাচেও বিরাট ভালে খেলেন। ফলে তিনি এদিন এই রেকর্ড ভাঙতে চলেছেন বলে প্রত্যাশা তৈরি হয়। শেষ পর্যন্ত বিরাট ৬৩ রান হাঁকিয়ে আউট হন। রোহিতের ১১৯ টপকে নতুন রেকর্ড গড়ার সুযোগ থাকলেও, বিরাট এদিন সেই সুযোগ হারালেন। ফলে, টানা আট বার দেশের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান হাঁকানের নজির গড়লেন রোহিত শর্মা।

একনজরে রোহিতের বিরল রেকর্ড

একনজরে রোহিতের বিরল রেকর্ড

রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে ২০১৩ সালে ২০৯, ২০১৪ সালে ২৬৪, ২০১৫ সালে ১৫০, ২০১৬ সালে ১৭১*, ২০১৭ সালে ২০৮*, ২০১৮ সালে ১৫২, ২০১৯ সালে ১৫৯ ও ২০২০ সালে ১১৯ রান হাঁকান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+