শামি- যাদব জুটিতে লুটি হল না, আরও ফোকাসড হতে চান উমেশ যাদব

শেষ একদিনের ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। ডেথ ওভারে দু'দলের বোলিং ই বেঙ্গালুরু ম্যাচে পার্থক্য় গড়ে দিয়েছিল।

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। ডেথ ওভারে অস্ট্রেলিয়ান বোলারদের দুরন্ত বোলিং পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

শামি- যাদব জুটিতে লুটি হল না

ভারতীয় পেসার উমেশ যাদবও মনে করছেন বেঙ্গালুরু-র একদিনের ম্যাচে ডেথ ওভারের বোলিংই পার্থক্য গড়ে দিয়েছে। ২১ রানে হারতে হয়েছিল ভারতকে। যাদব ও শামি দু'জনেই আরও দায়িত্বশীল বোলিং করলে অস্ট্রেলিয়া খানিকটা কম রান তুলতে পারত। এর আগে বেশ কিছুদিন ধরে ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ জুটি প্রধান বোলিং জুটি হিসেবে খেলছিলেন। বেঙ্গালুরু ম্যাচেই ফের সুযোগ দেওয়া হয় যাদব ও শামিকে।

উমেশ যাদব বলেছিলেন, 'ড্রেসিংরুমে পরিবেশ দারুণ, আমরা হারলেও ব্যাটসম্যানরা দারুণ পারফরম্ করেছিল। আমরা ১৫-২০ রান বেশি দিয়েছিলাম, ওটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি ও শামি অনেকদিন বাদে দলে ফিরেছি, তবে আমরা অভিজ্ঞ বোলার। আমাদের তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। দল আমাদের থেকে যখন যা চাইবে সেটাই দিতে হবে। '

এছাড়াও তিনি আরও বলেছেন, 'ভাল বল -মন্দ বল হতেই পারে, তবে আমাকে আর শামিকে ডেথ ওভারে আরও বেশি দায়িত্ব নিতে হবে। '

এদিকে বেশ লম্বা সময় বাদে দলে ফিরলেও উমেশ যাদব বিশ্বাস করেন তাঁর ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+