চোখ রাখুন হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালোর ম্যাচের সম্ভাব্য একাদশে
বৃহস্পতিবার আইপিএলের মঞ্চে মুখোমুখি দুই ধুরন্ধর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
প্লে-অফে নিজেদের ভাসিয়ে রাখার লড়াইয়ে বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

চলতি আইপিএলে এখও পর্যন্ত ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরের। কিন্তু হাইপ্রোফাইল আরসিবি দল জিতেছে মাত্র ৫টি ম্যাচে। হার ৭টি ম্যাচে। দশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তমস্থানে আছে ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে প্লে-অফের যে বিন্দুমাত্র আশাটুকু আছে তা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এই ম্যাচ। এই ম্যাচে যদি ব্যাঙ্গালোর হেরে যায়, তাহলে প্লে-অফের রাস্তা আজই বন্ধ হয়ে যাবে আরসিবির কাছে।
ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে একটিও পরিবর্তন আনতে চান না অধিনায়ক বিরাট কোহলি।
অন্য দিকে, পারফরম্যান্সের বিচারে পিছিয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফে পৌছে গেলেও একটি ম্যাচও হারতে চায় না এসআরএইচ।
এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদের দলটি। ১২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৮। জয় ৯টি ম্যাচে এবং হার মাত্র ৩টি ম্যাচে।
সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে চোট সারিয়ে এসআরএইচের দলে ফিরতে পারেন ঋদ্ধিমান সাহা। এছাড়া গোটা দল অপরিবর্তিত থাকার সম্ভবনাই বেশি।
এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচ দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
পার্থিব পটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মনদীপ সিং, সরফরাজ খান, মইন আলি, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
সানরাইজার্স হায়দরাবাদ:
অ্যালেক্স হেলস, শিখর ধবন, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, দীপক হুডা, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications