টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের, দুই দলেই রয়েছে চমক


 আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে গেল কিংস ইলেভেন পঞ্জাব। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
প্লে-অফ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জিততেই হবে পঞ্জাবকে।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের, দুই দলেই রয়েছে চমক

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই ম্যাচে দলে পরিবর্তন এনেছেন রবিচন্দ্রন অশ্বিন। মার্কাস স্টইনিসের পরিবর্তে পঞ্জাবের প্রথম একাদশে জায়গা পেয়েছেন ডেভিড মিলার।

তবে, পঞ্জাবের কাছে এই কাজ যে বেশ কঠিন সেই বিষয়ে কোনও সংশয়ই থাকতে পারে না। কারণ নিজেদের শেষ সাত ম্যাচের মধ্য়ে ছয়টিতেই হেরেছে পঞ্জাব। ফলে অন্যতম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় না পেলে প্লে-অফের আশা শেষ হয়ে যাবে কিংসদের।

অন্য দিকে, দলে একটি পরিবর্তন এনেছে চেন্নাই সুপার কিংসও। শেন ওয়াটসনের পরিবর্তে চেন্নাইয়ের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ফাফ দু প্লেসি। পঞ্জাব যেমন এই ম্য়াচে বড় ব্যবধানে জিততে চায়, তেমনই লিগের শেষ ম্যাচ জিতে প্লে অফে পৌছতে চাইছে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে অপ্রত্যাশিত ভাবে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে আত্মবিশ্বাসে অনেকটাই আঘাত পেয়েছে চেন্নাই। তবে, এই ম্যাচ গেইলদদের বিরুদ্ধে জিতে প্লে-অফে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে নামতে চাইবে ধোনির দল।

এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কারা সুযোগ পেলেন দুই দলে

কিংস ইলেভেন পঞ্জাব:

লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ডু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত

চেন্নাই সুপার কিংস:

ফাফ দু প্লেসি, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, এমএস ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+