IPL 2022: আইপিএলে নজর রাখুন এই পাঁচ তরুণ বোলারের দিকে, ভারতীয় বোলিংয়ের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন এঁরা

IPL 2022: আইপিএলে নজর রাখুন এই পাঁচ তরুণ বোলারের দিকে, ভারতীয় বোলিংয়ের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন এঁরা

টি-২০ ক্রিকেটকে ব্যাটসম্যানদের খেলা হিসেবে চিহ্নিত করা হলেও বোলাররা বারবার দাপট দেখিয়েছে এই ফরম্যাটে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের চার-ছয়ের বন্যা দেখার জন্য সমর্থকরা মাঠ ভরালেও বোলারদের দাপট তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে প্রত্যেকে।

টি-২০ ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ব্যাটসম্যানদের যতটা ভূমিকা রয়েছে, ততটাই ভূমিকা রয়েছে বোলারদের। চলতি আইপিএলও তারই জানান দেয়। আইপিএল-এর প্রথম সপ্তাহ শেষে বোলারদের বিশেষ করে পেসারদের দাপট দেখেছে গোটা তবে, এরই মধ্যে আইপিএল-এর হাত ধরে উঠে এসেছে একাধিক তরুণ প্রতিভা। দীর্ঘ ১৫ বছর ধরে একের পর এক প্রতিভা বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়ে চলেছে আইপিএল। এই মঞ্চে লাইমলাইটে এসে নিজেকে মেলে ধরেছে অনেক তরুণ ক্রিকেটার। এ বারও সেই পরম্পরা এগিয়ে চলেছে নিজের নিয়মেই।

এক নজরে দেখে নিন এখনও পর্যন্ত ভারতের পাঁচ জন তরুণ ঘরোয়া ক্রিকেটের তরুণ মুখ যাঁরা ইতিমধ্যেই নিজেদের ছাপ রাখা শুরু করেছেন আইপিএল-এ।

অর্শদীপ সিং (পাঞ্জাব কিংস):

অর্শদীপ সিং (পাঞ্জাব কিংস):

বেশ কিছু বছর পাঞ্জাব কিংসের সঙ্গে রয়েছেন আর্শদীপ। তাঁর প্রতিভা প্রথম মরসুম থেকেই নজর কেড়েছে গোটা দেশের। শেষ দুই মরসুমেও দারুণ পারফর্ম করেছিলেন এই পেসার। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারটি গত বছর পাঞ্জাব কিংসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন। অর্শদ্বীপের পারফরম্যান্স এতটাই মুগ্ধ করেছিল টিম ম্যানেজমেন্টকে যেই দুই জন ক্রিকেটারকে পাঞ্জাব ধরে রেখেছিল তাঁদের মধ্যে অর্শদীপ একজন। এখনও পর্যান্ত ২৬টি আইপিএল ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন তিনি। চলতি আইপিএল-এ দু'টি উইকেট এখনও পেয়েছেন পাঞ্জাবের তরুণ পেসার।

বৈভব ভোরা (পাঞ্জাব কিংস):

বৈভব ভোরা (পাঞ্জাব কিংস):

২০ লক্ষ টাকা বেস প্রাইসে বৈভবকে এ বারের নিলাম থেকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হয়ে সুযোগ পেয়েই বৈভব প্রমাণ করেছেন তাঁর জন্য অর্থ খরচ করে ভুল করেনি ম্যানেজমেন্ট। অম্বালার এই পেসার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল-এর অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ২১ রান খরচ করে তুলে নিয়েছেন দুই উইকেট। হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বৈভব দেখিয়েছেন নতুন বলকে দুই দিকেই সুইং করাতে তিনি দক্ষ। ২০২০ সালে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন এই তরুণ। চেন্নাই ম্যাচের শেষে শিখর ধাওয়ান জানিয়েছিলেন নেটে বড় বড় ব্যাটসম্যানদেরও সমস্যায় ফেলেন বৈভব।

উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ):

উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ):

গত মরসুমে আইপিএল-এ মাত্র তিনটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন উমরান মালিক, তাতেই নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে একটা জায়গা আদায় করে নিয়েছেন তিনি। লাগাতার ১৫০ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে নজর কাড়েন সানরাইজার্সের এই বোলার। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লাগাতার পাঁচ বল ১৫০ কিমি/ঘণ্টা বেগে করেন তিনি। চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসরে বিরুদ্ধে ২ উইকেট শিকার করেছেন উমরান মালিক।

আকাশ দ্বীপ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর):

আকাশ দ্বীপ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর):

বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বিহারের আকাশ দ্বীপ আইপিএল-এর মঞ্চে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। আরসিবির হয়ে দুই ম্যাচে চার উইকেট সংগ্রহ করেছেন ইতিমধ্যেই। তাঁর সেরা বোলিং ফিগার আইপিএল-এ ৩/৪৫। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় আকাশ দ্বীপের। ওই ম্যাচে ১টি উইকেট পেয়েছিলেন এই পেসার।

তুষার দেশপাণ্ডে (চেন্নাই সুপার কিংস):

তুষার দেশপাণ্ডে (চেন্নাই সুপার কিংস):

মুম্বইয়ে জন্মগ্রহণ করা তুষারের দিকে নজর রাখতে হবে এই আইপিএল-এ। দুই বছর দিল্লি ক্যাপিটলসের ডাগ আউটে কাটানোর পর বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তুষারকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে মোট ৭টি ম্যাচ খেলেছে তুষার যার মধ্যে তিনি ছ'টি খেলেছেন দিল্লির হয়ে শেষ দুই মরসুমে। চলতি মরসুমে প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে সুযোগ পেলেও দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ ওভার বোলিং করে ২৩ রান খরচ করেছিলেন তিনি। লখনউ-এর বিরুদ্ধে চার ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+