বিস্ফোরক অভিযোগ তুলে শামির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হাসিনের
মহম্মদ শামির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন হাসিন জাহান। আমি ভারতীয় দলের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। বিগত চার বছর ধরেই মহম্মদ শামি এবং হাসিনের মধ্যে চলছে আইনি লড়াই। সুবিচার না পেয়ে এবার দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হলেন টিম ইন্ডিয়া তারকা পেসারের স্ত্রী।
এর আগে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ শামির বিরুদ্ধে করেছিলেন হাসিন। কিন্তু সুবিচার পাননি। সেই একই অভিযোগ তিনি এবার জানালেন দেশের শীর্ষ আদালতে। তবে এক ধাপ এগিয়ে এবার হাসানের অভিযোগ, ভারতীয় দলের খেলার সময় যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিল শামির। ভারতীয় দলের ক্রিকেটারের কাছে দুটি মোবাইল থাকতো। দ্বিতীয় মোবাইলটি দিয়ে তিনি যৌনকর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন। যে ফোনটি ইতিমধ্যেই কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে।'

২০১৯ সালে আলিপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় শামির নামে। তারপরেই পাল্টা চ্যালেঞ্জ করেন শামি। তবে সেই মামলা এখনও মেটেনি। এবার শামির লিভ পিটিশনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হলেন হাসিন।
শুধু শামি নয়, নিজের আইনজীবীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ সামনে এনেছেন হাসিন। ভারতীয় দলের ক্রিকেটারের স্ত্রীর অভিযোগ, 'আমি সঠিক বিচার পাচ্ছি না। কারণ আমার আইনজীবীর সঙ্গেই ওরা রফা করে নিচ্ছে। ফলে অর্ডার হলেও সেটা কার্যকর করার আগেই, রায় বদলে যাচ্ছে। গত চার বছর ধরে এই লড়াই লড়ে যাচ্ছি। যার কাছেই যাচ্ছি একই ব্যাপার। আমার জেতা মামলা হেরে যাচ্ছি।'

গত চার বছর আগেই শামি হাসিনের পারিবারিক বিবাদ প্রকাশ্যে আসে। আইপিএলের সময়েই ফের একবার আলোচনায় উঠে এল মহম্মদ শামি-হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক। প্রায় চার বছর কেটে গিয়েছে, তবে এই মামলার নিষ্পত্তি হয়নি। ভারতীয় তারকা বোলার শামি আগাম জামিনের আপিলও করেননি এবং আদালতের সামনে হাজিরা দেননি বলেও অভিযোগ।

Shami on song 🎶🎶#DC are 3️⃣ down now!
— IndianPremierLeague (@IPL) May 2, 2023
Follow the match ▶️ https://t.co/VQGP7wSZAj #TATAIPL | #GTvDC pic.twitter.com/ozRd2w1g9I
পারিবারিক সমস্যার মধ্যেই এই মুহুর্তে গুজরাত দলের হয়ে খেলতে ব্যস্ত শামি।দিল্লির বিরুদ্ধে মঙ্গলবার বিধ্বংসী মেজাজে বল করেন ভারতীয় দলের তারকা পেসার।












Click it and Unblock the Notifications