আচমকাই সোশ্যাল মিডিয়ায় হর্ষ ভোগলে ট্রেন্ড, কারণ জানলে অবাক হবেন
আচমকাই সোশ্যাল মিডিয়ায় হর্ষ ভোগলে ট্রেন্ড, কারণ জানলে অবাক হবেন
আচমকাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হলেন হর্ষ ভোগলে। তাঁকে নিয়ে শুরু হল নানা কথা। করোনাকে 'চাইনিজ ভাইরাস' বলে বেশ বিপদে পড়লেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার। ইংল্যান্ডের ওয়ান ডে দলের সাত জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে হর্ষ ভোগলের টুইট ঝড়ের গতিতে যেমন ভাইরাল হয়েছে, তেমন বিস্তর সমালোচনাও হয়েছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ডের ওয়ান ডে দলের সাত সদস্য। তাঁদের মধ্যে তিন জন ক্রিকেটার ও চার জন সাপোর্ট স্টাফ বলে জানানো হয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে দলের প্রতিটি সদস্যকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য নতুন করে দল নির্বাচন করতে বাধ্য হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বেন স্টোকসকে যে দলের অধিনায়ক নির্বাচন করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সরব হন হর্ষ ভোগলে। যিনি টুইট করে লেখেন, 'মনে হয় না এটা কোথাও যাবে। এবার ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা চাইনিজ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।' জৈব সুরক্ষা বলয় আরও পোক্ত হওয়া উচিত বলে পরামর্শও দেন ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার।
It doesn't look like it is going anywhere. The Chinese virus has now infiltrated the England cricket team. The bubbles will get more stringent. I guess there is no other option
— Harsha Bhogle (@bhogleharsha) July 6, 2021
তাতেই বিতর্কের মুখে পড়েন হর্ষ ভোগলে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র নির্দেশ অমান্য করেছেন বলে সরব হন একদল নেটিজেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে অতিমারীর জন্য দেশ বা সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা যাবে না। ফলে হর্ষ ভোগলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে যান। উল্লেখ্য এর আগে করোনাকে 'চাইনিজ ভাইরাস' সম্বোধন করে বিতর্কের মুখে পড়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications