WI vs Eng: আইপিএল নিলামের আগে বিধ্বংসী ব্রুক, সল্টের শতরানে একাধিক নজির গড়ে ওঃ ইন্ডিজকে হারাল ইংল্যান্ড

WI vs Eng: আইপিএল নিলামের আগে হ্যারি ব্রুককে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার মিনি অকশন। তার আগে বিধ্বংসী ফর্মে ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়লেন ইংল্যান্ডের এই তরুণ ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি২০ আন্তর্জাতিকে হারার পর তৃতীয় টি২০ আন্তর্জাতিক প্রথম জয়ের মুখ দেখল এই ফরম্যাটের বিশ্বজয়ীরা। ফিল সল্ট শতরান করে ম্যাচের সেরা হলেন। উল্লেখযোগ্য অবদান রাখলেন হ্যারি ব্রুক।

WI vs Eng: আইপিএল নিলামের আগে বিধ্বংসী ব্রুক

গ্রেনাডার সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। নিকোলাস পুরাণের ৪৫ বলে ৮২ রানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২০ ওভারে ৬ উইকেটে ২২৬। আদিল রশিদ ও স্যাম কারান দুটি করে উইকেট নেন। জবাবে ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

ওপেনার ফিল সল্ট ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৪টি চার ও ৯টি ছয় মেরেছেন। হ্যারি ব্রুক ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ব্রুকের স্ট্রাইক রেট ৪৪২.৮৫। কোনও টি২০ আন্তর্জাতিকে এটি দ্বিতীয় সর্বাধিক। চলতি বছর মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের দীপেন্দ্র সিং আইরে ১০ বলে ৫২ করেন, স্ট্রাইক রেট ৫২০!

আইপিএলে কেকেআর তারকা আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ দলে কামব্যাক করার পর প্রথম ম্যাচে ১৯ রানে তিন উইকেট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৬৬ রান খরচ করার পর তৃতীয় টি২০ আন্তর্জাতিকে খরচ করে বসলেন ৩.৫ ওভারে ৫০ রান।

শেষ ওভারে জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২১ রান। পাঁচ বলেই তা তুলে নেয় থ্রি লায়ন্স। টি২০ আন্তর্জাতিকে শেষ ওভারে সবচেয়ে বেশি রান সফলভাবে তুলে জেতার নিরিখে ইংল্যান্ড স্পর্শ করল অস্ট্রেলিয়ার কীর্তি। গুয়াহাটিতে অজিরা শেষ ওভারে ২১ রান তুলেই সম্প্রতি হারায় ভারতকে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ রান শেষ ওভারে তুলে কাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি২০-তে মোট ছক্কার সংখ্যা ৩৪। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ সাক্ষী ছিল ৩৫টি ওভার বাউন্ডারির, তারপরই রইল এই ম্যাচটির নজির। ডেথ ওভার বা ১৭ থেকে ২০ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৭১। টি২০-তে সফলভাবে এত রান তাড়া করে আগে কেউ জেতেনি।

২২০ বা তার বেশি রান তাড়া করে এই নিয়ে তৃতীয়বার টি২০ আন্তর্জাতিক জিতল ইংল্যান্ড। যা সর্বাধিক। পিছনে ফেলল অস্ট্রেলিয়া ও বুলগেরিয়ার কীর্তি। ২০২০ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ডেথ ওভারে মোট ১৪৪ রান উঠেছিল। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উঠল ১৫৩, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ শেষ চার ওভারে তোলে ৭৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+