হার্দিক পাণ্ড্য 'কট অ্যান্ড বোল্ড বাই' লিশা শর্মা
কলকাতা, ২৫ মার্চ : গত দু'দিনে জীবন অনেকটা বদলে গিয়েছে সদ্য ভারতীয় দলে খেলতে আসা বরোদার ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর। প্রতিটি বিশ্বকাপেই নতুন নতুন তারকার উদয় হয়। আর এই বিশ্বকাপে ভারতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আপাতত হার্দিক। বিশেষত শেষ ওভারে বোলিং করতে এসে রুদ্ধশ্বাস বাংলাদেশ ম্যাচ জেতানোর পরে।
নতুন তারকা তৈরি হলে তার ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যম উঁকি মারবে না তা আবার হয় নাকি। আর সেভাবেই ব্যক্তিগত প্রেম প্রকাশ্য হয়েছে হার্দিকের। আর এতেও কলকাতা কানেকশন।

আজ্ঞে হ্যাঁ। ভারতীয় ক্রিকেটের নতুন তারকার প্রেমিকা কলকাতার বাসিন্দা। নাম লিশা শর্মা। বয়স ২১। পেশায় মডেল লিশা আদতে জামশেদপুরের মেয়ে। তবে কর্মসূত্রে কলকাতায় থাকেন। এমনটাই জানিয়েছে টেলিগ্রাফ পত্রিকা।
বলা হচ্ছে, লিশা-হার্দিকে সম্পর্ক বছর গড়িয়েছে। এক কমন ফ্রেন্ডের দৌলতে আলাপ। তারপর তা গড়িয়েছে প্রেমে। তবে এই নিয়ে কেউই মুখ খোলেননি এখনও।
হার্দিক টি২০ বিশ্বকাপ খেলতে আপাতত ব্যস্ত। আর লিশা জানিয়েছেন, আপাতত তাঁরা শুধুই বন্ধু। ঠিক বলছেন লিশা? শেষ পর্যন্ত সময়ই তার উত্তর দেবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications