বাগদত্তা নাতাসার সঙ্গে প্রথম সাক্ষাত কেমন ছিল, জানালেন শো-ম্যান হার্দিক

বাগদত্তা নাতাসার সঙ্গে প্রথম সাক্ষাত কেমন ছিল, জানালেন শো-ম্যান হার্দিক

গত বছরের ৩১ ডিসেম্বর বান্ধবী তথা ইন্দো-সার্বিয়ান মডেল নাতাসা স্টানকোভিচকে আংটি পরিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। এখন আবার হার্দিকের সন্তানের মা হতে চলেছেন নাতাসা। দুই তারকার মধ্যে প্রথম সাক্ষাত কেমন ছিল, কী কথা হয়েছিল, তা জানালেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

প্রথম দেখা

প্রথম দেখা

হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, প্রথম সাক্ষাতের আগে তাঁর সম্পর্কে কিছুই জানতেন নাতাসা স্টানকোভিচ। ভারতীয় অল-রাউন্ডারের কথায়, সেদিন রাত ১টাতেও মাথায় টুপি, চেন ও ঘড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখেছিলেন নাতাসা। ভেবেছিলেন কোনও অন্য গোত্রের মানুষ। সেখান থেকে নাতাসার সঙ্গে তাঁর কথা শুরু হয় বলে জানিয়েছেন পান্ডিয়া। একে অপরকে ভালো করে চেনার পরেই তাঁরা ডেটিং শুরু করেছিলেন বলে জানিয়েছেন হার্ডি।

কেউ জানতেন

কেউ জানতেন

২০১৯-এর ৩১ ডিসেম্বর বান্ধবী নাতাসা স্টানকোভিচকে আংটি পরিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ২০২০-এর পয়লা জানুয়ারি সেই খবর প্রকাশ্যে এসেছিল। জেনেছিল গোটা নেট দুনিয়া। যদিও ২৪ ঘণ্টা আগে এই বড় পদক্ষেপ সম্পর্কে তাঁর পরিবারের সদস্যরাও কিছু জানতেন না বলে দাবি করেছেন হার্দিক। শুধু এক জনকে সেই গোপন কথা জানিয়েছিলেন পান্ডিয়া।

ভাইকে জানিয়েছিলেন হার্দিক

ভাইকে জানিয়েছিলেন হার্দিক

পরিবারের বাকি সদস্যদের না জানালেও ভাই ক্রুনাল পান্ডিয়াকে নাতাসার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় অল-রাউন্ডার জানিয়েছেন, নাতাসার সঙ্গে আংটি বদলের দুই দিন আগে ভাইয়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। যে নৌকায় নাতাসাকে তিনি আংটি পরিয়েছিলেন, সেখানে ক্রুনালও ছিলেন বলে জানিয়েছেন হার্দিক।

সন্তান-সম্ভবা নাতাসা

সন্তান-সম্ভবা নাতাসা

বাগদানের ছয় মাসের মধ্যেই সুখবর শুনিয়েছেন হার্দিক পান্ডিয়া। জানিয়েছেন যে তাঁর সন্তানের মা হতে চলেছেন নাতাসা স্টানকোভিচ। হার্দিককে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+