পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পুরস্কার, আইসিসির ক্রমতালিকায় বিরাট উন্নতি হার্দিক পান্ডিয়ার

পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পুরস্কার, আইসিসির ক্রমতালিকায় বিরাট উন্নতি হার্দিক পান্ডিয়ার

পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের প্রভাব পড়ল হার্দিক পান্ডিয়ার র্যাঙ্কিং-এ। আইসিসি'র সদ্য প্রকাশিত টি-২০ র্যাঙিং-এ পাঁচ নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ম্যাচ উইনিং ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন হার্দিক। তিনটি উইকেট তিনি শিকার করেছেন ভারত-পাক ম্যাচে।

পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পুরস্কার, আইসিসির ক্রমতালিকায় বিরাট উন্নতি হার্দিক পান্ডিয়ার

চোট কাটিয়ে বাইশ গজে ফেরা থেকেই দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তাঁর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটানস। গোটা টুর্নামেন্টে হার্দিকের পারফরম্যান্স ছিল প্রশংসাযোগ্য। অলরাউন্ড পারফরম্যান্সের নমুনা প্রায় সব ম্যাচেই রেখেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বল হাতে ২৫ রান খরচ করে নেন ৩ উইকেট। হার্দিকের ফর্ম অন্যতম ভরসার জায়গা হতে চলেছে ভারতের জন্য আসন্ন টি-২০ বিশ্বকাপে। মহম্মদ নবি, শাকিব আল হাসান, মঈন আলি, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের পাশে নিজের জায়গা করে নিয়েছেন।

অন্য দিকে, বোলারের র্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এসে প্রথম দশে জায়গা করে নিয়েছেন রশিদ খানের সতীর্থ এবং আফগানিস্তান দলের স্পিন ভাগের অন্যতম ভরসা মুজীব উর রহমান। মুজীব ৬৬০ রেটিং নিয়ে রয়েছেন নবম স্থানে। তাঁর থেকে ঠিক ১ রেটিং বেশি নিয়ে অর্থাৎ ৬৬১ রেটিং নিয়ে ভুবনেশ্বর কুমার রয়েছেন অষ্টম স্থানে। অন্য দিকে, দুই ধাপ উপরে উঠে রশিদ খান প্রথম তিনে জায়গা করে নিয়েছে। আফগানিস্তানের দুরন্ত স্পিনার এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিং-এ রয়েছেন দ্বিতীয় স্থানে।

ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেও টি-২০ ব্যাটসম্যানের র্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে রয়েছেন বাবর আজম। ৮১০ রেটিং সংগ্রহ করেছেন বাবর। ৭৯৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাত্র ১৮ রানে আউট হল সূর্যকুমার যাদব বিশ্ব র্যাঙ্কিং-এ তৃতীয় স্থান ধরে রেখেছেন। আফগানিস্তানের হাজরাতুল্লা জাজাইয়ের ২৩ রান এবং ৩৭ রানের দুই ইনিংস খেলার ফলে তিন ধাপ উঠে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছে। তাঁর সতীর্থ রহমানুল্লাহ গুরবাজ পাঁচ ধাপ উঠে ২৯ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+