Hardik Pandya: স্মৃতির গানের প্লে-লিস্টে শুধুই অরিজিৎ! মহিলা ক্রিকেটারদের প্রশ্নের উত্তর দিতে হিমসিম হার্দিক
শনিবার অনুষ্ঠিত হয় বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সেকা ক্রিকেটারদের যেমন সম্মানিত করা হল বিসিসিআইয়ের পক্ষ থেকে তেমনই আলোচনা চক্রে একসঙ্গে উপস্থিত ছিলেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগজ। নানা অজানা কথা উঠে এল এই আলোচনা থেকে। হাসি-মজাও কম হল না।
ভারতীয় মহিলা দলের সাজঘরে সেরা তিনটি গান প্রসঙ্গে স্মৃতি মান্ধানাকে জিজ্ঞেস করেন হার্দিক পাণ্ডিয়া। এই প্রসঙ্গে ভারতীয় দলের সহ অধিনায়ক বলেন, দলের সাজঘরে প্লেলিস্টটি তৈরি করার জন্য আমিই শেষ ব্যক্তি নয়। আমি প্রেমের গান বা দুঃখের গানগুলি পছন্দ করি। তবে সাধারণত ম্যাচের আগে, আমি পাঞ্জাবি গানগুলি বেশি শুনি। আমি সেই গানগুলি শুনি যা সবাই পছন্দ করে। তাই, আমি স্পিকারের কাছাকাছি গিয়ে কোনো গান বদলানোর চেষ্টা করি না।

একইসঙ্গে পাণ্ডিয়া বলেন, আমি স্পিকারে গান বদলের চেষ্টা করি না তাদের অন্যদের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তাই আমি চেষ্টা থেকে বিরত থাকি এবং নিজেকে সুরক্ষিত রাখি এবং ম্যাচের আগে আমার হেডফোনে শুনি। তবে, হ্যাঁ, আমি অবশ্যই সঙ্গীত পছন্দ করি এবং আমি অরিজিৎ সিং গানই বেশি পছন্দ করি এবং তা শুনি।
এরপর হার্দিককে পাল্টা মহিলা ক্রিকেটাররা জিজ্ঞাসা করেন তাঁর কাছে কোনটা সবচেয়ে কঠিন, যে ডেথ ওভারে বোলিং নাকি বাচ্চার ডায়পার বদল? এই প্রশ্নে কিছুটা হতভম্ব হয়ে যান পাণ্ডিয়া। যদিও নিজেকে দ্রুত সামলে নিয়ে হার্দিক বলেন, বোলিংয়ের থেকে বাচ্চার ডায়পার বদল বেশি কঠিন।
রোহিতকে তাঁর ভুলো মন নিয়ে প্রশ্ন করেন স্মৃতি মান্ধানা। মহিলা এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, আমি জানি না। আমার ভুলো মন নিয়ে ওরা মজা করে। ওরা বলে, আমি নাকি মানিব্যাগ, পাসপোর্ট সব নিতে ভুলে যায়। এ কথা সত্যি নয়। আগে কয়েক বার এটা হয়েছিল। এটা নিয়ে অপ্রচার হয়।
এর পাশাপাশি রোহিতকে স্মৃতি আরও প্রশ্ন করেন, এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ভুলেছেন এই প্রসঙ্গে বেশ সাবধানী উত্তর দেন রোহিত। হিটম্যান বলে দেন, আমি বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। আমার স্ত্রী কিন্তু দেখবে। এই উত্তরটা আমার মনের গোপনেই থাক। এই কথা শোনার পর সেখানে উপস্থিত সকলে হেসে উঠেন।












Click it and Unblock the Notifications