গ্ল্যাম ম্যাগাজিনের কভারে নতুন রূপে হার্দিক, দেখে নিন প্রিয় ক্রিকেটারকে
ক্রিকেট মাঠে দুরন্ত উপস্থিতি বছর ২৪-র হার্দিক পান্ডিয়ার। কিন্তু এবার তাঁর উপস্থিতি দেখলে চমকে যাবেন।
ক্লান্তির কারণ দেখিয়ে বোর্ডের থেকে ছুটি চেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ফলে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা। এই ফাঁকে নিজের কিছু ফটোশ্যুট সেরে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটের পিন আপ বয়।
স্পোর্টস ইলাসট্রেটেডের ৫০ জন ফ্যাশনেবল ক্রীড়াবিদ পত্রিকার কভারে জায়গা করে নিয়েছেন ভারতের এই তরুণ অলরাউন্ডার। ভারতের সেরা ৫০ স্টাইলিশ ক্রীড়াবিদের মধ্যে তাঁকে বেছে নেওয়ায় স্বভাবতই খুশি তিনি।
Thank you @SIIndiaTweets 
Happy to be named among India's most stylish athletes. 😎 pic.twitter.com/1xyupdz8dJ
— hardik pandya (@hardikpandya7) November 28, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শুধু স্পোর্টস ইলাসট্রেটডের প্রচ্ছদেই যে হার্দিক জায়গা করে নিয়েছেন হার্দিক তাই নয়। রীতিমতো তাবড় বড় ফ্যাশন ম্যাগাজিন 'দ্য ম্যান' এবং 'ম্যাক্সিম'-র কভার পেজ আলো করে রয়েছেন ভারতীয় ক্রিকেট ফ্যানদের নতুন পছন্দের নায়ক পান্ডিয়া।
😏on the front of The Man @TheWeekLive pic.twitter.com/vDfKDIjsQ5
— hardik pandya (@hardikpandya7) November 29, 2017
Just a player, playing the game.@MaximIndia pic.twitter.com/GcdtmOzek0
— hardik pandya (@hardikpandya7) November 30, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বাইশ গজে তাঁর যেমন স্বচ্ছন্দ উপস্থিতি ঠিক তেমনি ক্যামেরার সামনেও যে তিনি একইরকম সপ্রতিভ তাও বোঝা গেছে এই কভারগুলি দেখে। দিন কয়েক বিসিসিআইকে হার্দিক জানিয়েছিলেন তিনি ক্লান্ত। বিসিসিআই - ও তাঁর গুরুত্বপূর্ণ এই ক্রিকেটাররে মতকে সম্মান জানিয়ে তাঁকে বিশ্রাম দিয়েছিল। এদিকে হার্দিক নিজে জানিয়েছিলেন,'হ্যাঁ সত্যিই এই ছুটিটা আমি চেয়ে নিয়েছিলাম, আমার শরীর দিচ্ছিল না। ' পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, 'আমি জীবনে এত ক্রিকেট খেলিনি। আমি অলরাউন্ডার, আমি ব্যাট করি, বল করি , ফিল্ডিং করি। শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না।'
Click it and Unblock the Notifications