'শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই', কেকেআর-এর পাঠানো শুভেচ্ছা বার্তায় হৃদয় ছুঁয়ে যাওয়া টুইট গুজরাত টাইটানসের
'শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই', কেকেআর-এর পাঠানো শুভেচ্ছা বার্তায় হৃদয় ছুঁয়ে যাওয়া টুইট গুজরাত টাইটানসের
মহান সম্রাট জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি 'ভিনি, ভিডি, ভিসি (এলাম, দেখলাম, জয় করলাম)'-এর সঙ্গে সদ্য সমাপ্ত আইপিএল-এ গুজরাত টাইটানসের সাফল্যের তুলনা করলে একটুও বাড়িয়ে বলা হবে না। আইপিএল সার্কিটে 'নবজাতক' গুজরাত টাইটানস মরসুমের শুরু থেকেই একের পর এক ম্যাচে হাসতে হাসতে জয় পেয়েছে এবং সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড তৈরি করে প্রথম দল হিসবে জায়গা করে নিয়েছিল আইপিএল-এর প্লে-অফে। ১৪ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিল তারা। ঠিক একই ভাবে তারা প্রথম কোয়ালিফায়ার জিতে পৌঁছে যায় ফাইনালে।

এই জয়ের ছন্দ ধরে রেখে, মেগা ফাইনালে হাসতে, হাসতে জয় তুলে নিয়ে প্রথম আবির্ভাবেই আইপিএল জিতে নিয়েছে গুজরাতের নতুন এই ফ্রাঞ্চাইজি দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফাইনালে রাজস্থান রয়্যালসকে তারা পরাজিত করেছে ৭ উইকেটে। এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনয়াক সঞ্জু স্যামসন। কিন্তু শুষ্ক উইকেটে প্রথমে ব্যাটিং করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় গুজরাত টাইটানস।
Shudhu Tweet korle cholbena, mishti chai! 😀
— Gujarat Titans (@gujarat_titans) May 29, 2022
ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাতের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের ইনিংস শেষ হয়ে যায় ১৩০/৯ রানে। ওখানেই প্রায় নির্ধারণ হয়ে গিয়েছিল কোন দলের হাতে যেতে চলেছে এ বারের ট্রফি। তবে, ফাইনাল ম্যাচে সব কিছুই হতে পারে, তাই ম্যাচের দ্বিতীয়ার্ধে মিরকেল হতেই পারতো। তবে, সেই রকম কিছুই হয়নি মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে জয় তুলে নেয় গুজরাত।
লিগের 'নবজাতক'-এর এই সাফল্যে তাদের শুভেচ্ছা জানিয়েছে দু'বারের আইপিএল জয়ী দল কলকাতা নাইট রাইডার্স। নাইট রাইডার্সের তরফ থেকে গুজরাত টাইটানসকে ট্যাগ করে টুইট করা হয়, 'কেম জালসা, গুজরাত টাইটানস?' জবাবে গুজরাত টাইটানসের তরফ থেকে ইংরেজি হরফে শুদ্ধ বাংলা ভাষায়া লেখা হয়, 'শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই।' গুজরাতের এই সুন্দর রিপ্লাই মন জিতে নিয়েছে বাংলার মানুষদের। ইংরেজিতে লেখা হলেও এত সুন্দর বাংলা ভাষায় টুইটের প্রশংসা তারা করেছেন।












Click it and Unblock the Notifications