IPL 2017 : পুনে সুপারজায়ান্টসকে হারিয়ে আইপিএলের প্রথম জয় পেল গুজরাত লায়ন্স
ঘরের মাঠে আইপিএলের তৃতীয় ম্যাচে শেষপর্যন্ত পুনে সুপারজায়ান্টসকে হারিয়ে এই মরশুমের প্রথম জয় পেল গুজরাত লায়ন্স। পুনেকে ৭ উইকেটে হারাল সুরেশ রায়নার দল।
আহমেদাবাদ, ১৪ এপ্রিল : ঘরের মাঠে আইপিএলের তৃতীয় ম্যাচে শেষপর্যন্ত পুনে সুপারজায়ান্টসকে হারিয়ে এই মরশুমের প্রথম জয় পেল গুজরাত লায়ন্স। পুনেকে ৭ উইকেটে হারাল সুরেশ রায়নার দল।
এদিন সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পুনেকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক সুরেশ রায়না। ব্যাটিং পিচে অবশ্য প্রথম ওভারের তৃতীয় বলে অভিজ্ঞ প্রবীণ কুমারের বলে স্লিপে রায়নার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অজিঙ্ক রাহানে।

তবে তা সত্ত্বেও রাহুল ত্রিপাঠী ও অধিনায়ক স্টিভ স্মিথ পুনেকে দারুণ শুরু এনে দেন। রাহুল ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। স্মিথ ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। চারনম্বরে নামা বেন স্টোকস ১৮ বলে ২৫ রান করেন।
এই চারজনের উইকেট ১০৬ রানের মধ্যে হারানোর পর পুনে ইনিংসে রান তোলার গতি স্লথ হয়ে যায়। এই ম্যাচে ফের ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। তিনি ৮ বলে ৫ রান করেন। বাবার শেষকৃত্য করে এসে খেলতে নামা মনোজ তিওয়ারি একদিক ধরে রেখেছিলেন। তিনি ২৭ বলে ৩১ রান করেন।
তবে ব্যাটিং উইকেটে শেষদিকে অঙ্কিত শর্মা ১৫ বলে ২৫ রানের ইনিংস না খেললে ১৭১ রানে শেষ করতে পারত না পুনে। শেষদিকে গুজরাতের বোলার অ্যান্ড্রু টাই অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি ও শার্দুল ঠাকুরকে (০ রান) ফিরিয়ে আইপিএলের প্রথম হ্যাটট্রিক করেন। সবমিলিয়ে ম্যাচে টাই ১৭ রানে ৫ উইকেট নেন।
১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিস্ফোরক শুরু করে ডোয়েন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককুলাম জুটি। স্মিথ ৩০ বলে ৪৭ ও ম্যাককুলাম ৩২ বলে ৪৯ রান করেন। এরপরে সুরেশ রায়না ২২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। চারনম্বরে নেমে এদিন দীনেশ কার্তিক ৩ রানে আউট হলেও অ্যারন ফিঞ্চ ১৯ বলে ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ২ ওভার বাকী থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এই ম্যাচের পর গুজরাত তিন ম্যাচে প্রথম জয় পেল। এবং পুনে চারটি ম্যাচ খেলে মাত্র একটিতেই জয় পেয়েছে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications