GT vs DC IPL 2024: শতরানের গণ্ডিও টপকাতে ব্যর্থ, চলতি আইপিএ‌লে লজ্জার নজির গড়ল গুজরাত

বুধবার আইপিএলে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর সিদ্ধান্তকে ১০০ শতাংশ সফল করলেন দিল্লি দলের বোলাররা। গুজরাত, দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৭.৩ ওভারে ৮৯ রানেই অল আউট হয়ে গেল শুভমান গিলের দল।
বেশ কয়েক ম্যাচ পর আবার গুজরাত দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক গিলের সঙ্গে পাপালিই ওপেন করতে নামেন। কিন্তু শুরু থেকেই গুজরাত ব্যাটারদের চেপে ধরেন দিল্লির বোলাররা। ৮ রানে ঈশান্তের বল পৃথ্বির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল। আজও বড় রানে ব্যর্থ ঋদ্ধি। ২ রান করে মুকেশ কুমারের বলে বোল্ড হলেন ঋদ্ধিমান।

GT vs DC IPL 2024

গুজরাত দলের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হল এই ম্যাচে। ১২ রানের মাথায় সাই সুদর্শনকে দুরন্ত ভাবে রান আউট করলেন সুমিত কুমার। ডেভিড মিলারও ভরসা দিতে পারলেন না। ২ রান করেই আউট হলেন মিলার। ঈশান্ত শর্মার বলে তাঁর ক্যাচ দুরন্তভাবে তালুবন্দি করলেন পন্থ। ৮ রানে আউট হলেন অভিনব মনোহর। ত্রিস্তানের বলে তাঁকে স্ট্যাম্প করলেন পন্থ।

শাহরুখ খানও একইভাবে ০ রানে আউট হলেন। গুজরাত দলের শেষ ভরসা ছিল রাহুল তেওটিয়া এবং রশিদ খানের জুটি। ১০ রান করেই অক্ষর প্যাটেলের বলে ফিরে গেলেন রাহুল। এরপর মোহিত শর্মা রশিদকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ১৪ বলে ৪ রান করে খলিল আহমেদের বলে আউট হলেন মোহিত।

গুজরাত দলের হয়ে সর্বোচ্চ রান করলেন রশিদ খান, তাঁর সংগ্রহ ২৪ বলে ৩১। দিল্লির বোলারদের মধ্যে মুকেশ কুমার তিনটি, ঈশান্ত শর্মা ও ত্রিস্তান দুটি করে উইকেট নিলেন। একটি করে উইকেট পেলেন অক্ষর ও খলিল আহমেদ। এতদিন পর্যন্ত এবারের আইপিএলে সর্বনিন্ম স্কোর ছিল মুম্বইয়ের। রাজস্থানের বিরুদ্ধে ১ এপ্রিলের ম্যাচে ওয়াংখেড়েতে ১২৫ রান তোলে মুম্বই।সেই রেকর্ড ভেঙে লজ্জার নতুন নজির গড়ল গুজরাত।

IPL 2024: নাইটদের প্রত্যাশা পূরণে ব্যর্থ স্টার্ক, অজি পেসারের প্রতিটি উইকেটের মূল্য শুনলে চমকে যাবেন
আইপিএলের ইতিহাসে সর্বনিন্ম স্কোর ৪৯, সেটা করেছিল আরসিবি।সর্বনিন্ম প্রথম ২৫ স্কোরের তালিকা থেকে একটুর জন্য নিজেদের রক্ষা করতে পারল গুজরাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+