IPL Auction Live: নিলামে তারকা বরুণ, শেষবেলায় দল পেলেন যুবরাজ-গাপ্তিল

২০১৯-এর আইপিএল-এর নিলাম আজ অনুষ্ঠিত হচ্ছে। এবার বেশকিছু চমক রয়েছে। যেমন বেঙ্গালুরু নয় এবার নিলাম অনুষ্ঠিত হচ্ছে জয়পুর থেকে। আর ৩৪৬ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে।

২০১৯-এর আইপিএল-এর নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল। এবারের আইপিএল নিলামেও এমন কিছু ঘটনা ঘটেছে যা সকলেরই নজরে পড়়েছে। বেঙ্গালুরু-র বদলে এবার নিলাম অনুষ্ঠিত হয়েছে জয়পুরে। বিকেল ৩.৩০টায় শুরু হয় নিলাম। ৩৫১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। এরমধ্যে ২২৬ জন ভারতীয়। বাকিরা বিদেশি ক্রিকেটার। ২০১৯-এ আইপিএল-র সময় বেশকিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। ফলে আসন্ন আইপিএল-এর দিন-ক্ষণ এখনও ঠিক করা সম্ভব হয়নি।

আইপিএল নিলামের Live Update পান

আইপিএল-এর সময় ভারতের লোকসভা নির্বাচনের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ফলে, আইপিএল-এবার ভারতীয় প্লেয়াররা ছাড়া বিদেশি ক্রিকেটারদের পাওয়াটা কঠিন। কেমন গেল এবারের নিলাম? কারা পেলেন দল? কারা পেলেন না? কে পেল নিলামের সর্বোচ্চ দর? চোখ বুলিয়ে নিন লাইভ আপডেটে।

Dec 18, 2018, 9:38 pm IST

এবারের আইপিএল-এ ৩৫১ জন প্লেয়ারের মধ্যে ৬০জন দল পেয়েছেন।
Dec 18, 2018, 9:23 pm IST

শেষ হল আইপিএল-এর নিলাম।
Dec 18, 2018, 9:22 pm IST

মনন ভোরাকে ২০ লক্ষ টাকায় কিনে নিল রাজস্থান রয়্য়ালস।
Dec 18, 2018, 9:21 pm IST

অ্য়াস্টন টার্নারকে দলে ৫০ লক্ষ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস।
Dec 18, 2018, 9:20 pm IST

রিয়ান পরাগকে ২০ লক্ষ টাকায় কিনে নিল রাজস্থান রয়্যালস।
Dec 18, 2018, 9:18 pm IST

শ্রীকান্ত মুন্ধেকে কিনে নিল কেকেআর।
Dec 18, 2018, 9:18 pm IST

জো ডেনলি-কে কিনে নিল কেকেআর।
Dec 18, 2018, 9:17 pm IST

নিখিল-কে স্বাগত জানাচ্ছেন কেকেআর সমর্থক।
Dec 18, 2018, 9:17 pm IST

নিখিল নায়েক-কে নিলাম থেকে ফের কিনে নিল কেকেআর।
Dec 18, 2018, 9:03 pm IST

আকাশদীপ নাথকে ৩কোটি ৬০ লক্ষ টাকায় কিনে নিল আরসিবি।
Dec 18, 2018, 8:53 pm IST

লকি ফারগুসন থেকে শুরু করে আনরিচ নর্টেজে, কেকেআর-এর নতুন সদস্যরা কতটা কার্যকরি, ব্যাখ্যা করলেন কেকেআর-এর পারফরম্য়ান্স ও স্ট্র্য়াটেজিক অ্য়ানালিস্ট এ আর শ্রীকান্ত।
Dec 18, 2018, 8:49 pm IST

আনরিচ নর্টেজে-কে দলে নেওয়ার পর এমনই টুইট করেছে কেকেআর।
Dec 18, 2018, 8:49 pm IST

কলকাতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে গার্নি, এমনই এক পোস্টার হাতে কলকাতার রাজপথে এক কেকেআর ভক্ত।
Dec 18, 2018, 8:44 pm IST

হ্য়ারি গার্নি-কে দলে নেওয়ার পর এমনই ছবি টুইট করেছে কেকেআর।
Dec 18, 2018, 8:43 pm IST

প্রয়াস রায় বর্মণ-কে ১কোটি ২০ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।
Dec 18, 2018, 8:40 pm IST

মার্টিন গাপ্তিলকে ১ কোটি টাকা কিনল সানরাইজ হায়দরাবাদ, প্রথমে অবিক্রিত ছিলেন এই কিউয়ি ক্রিকেটার।
Dec 18, 2018, 8:31 pm IST

অবশেষে দল পেলেন যুবরাজ সিং, ১ কোটি টাকায় তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
Dec 18, 2018, 8:21 pm IST

প্রবিসমরণ সিং-কে ৪কোটি ৮০ লক্ষ টাকায় দলে নিল কিংস ইলেভেন পঞ্জাব।
Dec 18, 2018, 8:19 pm IST

রসিক দার-কে ২০ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
Dec 18, 2018, 8:19 pm IST

২০ লক্ষ টাকায় পৃথ্বীরাজ ইয়ারাকে দলে নিল কেকেআর।
Dec 18, 2018, 8:18 pm IST

লিয়াম লিভিংস্টোনকে ৫০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
Dec 18, 2018, 8:17 pm IST

কিমো পল-কে ৫০ লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
Dec 18, 2018, 8:13 pm IST

শশাঙ্ক সিং-কে ২০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্য়ালস।
Dec 18, 2018, 8:12 pm IST

দর্শন নালকাড়ে-কে ৩০ লক্ষ টাকায় কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব।
Dec 18, 2018, 8:11 pm IST

মিলিন্দ কুমারকে ২০ লক্ষ টাকায় কিনল আরসিবি।
Dec 18, 2018, 8:09 pm IST

২ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জোর লড়াই করে শেরফানে রাদারফোর্ড-কে কিনল দিল্লি ক্যাপিট্যালস।
Dec 18, 2018, 8:08 pm IST

ওসানে থমাসকে ১কোটি ১০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
Dec 18, 2018, 8:08 pm IST

৭৫ লক্ষ টাকায় হার্ডাস বিলজোয়েনকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
Dec 18, 2018, 8:07 pm IST

হিম্মত সিং-কে ৬৫ লক্ষ টাকায় কিনল আরসিবি।
Dec 18, 2018, 8:06 pm IST

নিখিল নায়েককে ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+