রোহিতকে সরিয়ে হার্দিক পাকাপাকিভাবে ভারত অধিনায়ক! সুনীল গাভাসকর অগ্নিপরীক্ষা বাছলেন কোন ম্যাচকে?

ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উত্তরসূরী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে হার্দিক পাণ্ডিয়া। টি ২০ আন্তর্জাতিকে হার্দিকের নেতৃত্বে ভারত ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক সিরিজ জিতছে। তবে পাকাপাকিভাবে সাদা বলের ফরম্যাটে হার্দিককে অধিনায়ক হিসেবে এখনও বাছেননি নির্বাচকরা। অবশ্য সুনীল গাভাসকরের মতে, চলতি বছরেই সেই ঘোষণা হয়ে যেতে পারে।

ওডিআই ক্যাপ্টেন হার্দিক

ওডিআই ক্যাপ্টেন হার্দিক

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। পারিবারিক কারণে এই ম্যাচটি খেলবেন না রোহিত শর্মা। এই ম্যাচটিতে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। গত বছরের আইপিএলে আবির্ভাবেই গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিকের ক্যাপ্টেন্সিতে। তাঁর ক্যাপ্টেন কুল ইমেজও প্রশংসিত হয়েছিল তখন থেকেই।

পাণ্ডিয়ার প্রশংসায় সানি

পাণ্ডিয়ার প্রশংসায় সানি

সুনীল গাভাসকর স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি টি ২০-তে হার্দিকের অধিনায়কত্ব দেখে খুবই সন্তুষ্ট হয়েছি। আমার বিশ্বাস হার্দিক যদি মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটি ভারতকে জেতাতে পারেন, তাহলে ২০২৩ সালের বিশ্বকাপের পর তিনিই যে পাকাপাকিভাবে অধিনায়ক হবেন সেটা একরকম নিশ্চিত হয়ে যাবে। মিডল অর্ডারে গেম চেঞ্জার হিসেবে ম্যাচে হার্দিক প্রভাব বিস্তার করতে পারবেন বলেও আশাবাদী গাভাসকর।

সামনে থেকে নেতৃত্ব দেওয়া

সামনে থেকে নেতৃত্ব দেওয়া

হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স থেকে গিয়েছেন গুজরাত টাইটান্সে। ফলে ওয়াংখেড়ে তাঁর কাছে হোম গ্রাউন্ডই বলা চলে। সেখানেই অজিদের বিরুদ্ধে ওডিআইয়ে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন পাণ্ডিয়া। গাভাসকরের কথায়, আইপিএলে গুজরাতের হয়েও দেখা গিয়েছে হার্দিক নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে এসেছেন। রান তোলার গতি বাড়াতে তিনি যদি মনে করেন আগে নামা দরকার, ওডিআইয়েও তিনি সেই পথে হাঁটবেন। হার্দিক যে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিতে চান, তারও উল্লেখ করেছেন সানি।

সতীর্থদের আগলে রাখা

সতীর্থদের আগলে রাখা

গাভাসকর বলেন, হার্দিক হলেন এমন একজন ক্রিকেটার যিনি দায়িত্ব নিতে প্রস্তুত, সামনে থেকে নেতৃত্ব দেন। সতীর্থদের কিছু করতে না বলে নিজেই প্রয়োজনীয় কাজ করতে পছন্দ করেন। সেটি খুবই গুরুত্বপূর্ণ। হার্দিক যে দলকে নেতৃত্ব দেন সেই দলের ক্রিকেটাররাও খুব স্বস্তিতে থাকেন, এটা দেখা গিয়েছে। যেভাবে তিনি প্লেয়ারদের সামলান, পাশে থাকেন, খোলা মনে নিজের খেলা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দেন, তার থেকেই এমন স্বস্তি পেতে পারেন ক্রিকেটাররা। যেভাবে হার্দিক প্লেয়ারদের উৎসাহিত করেন তারও প্রশংসা করেন সানি। হার্দিক এই প্রথম ভারতকে ওডিআইয়ে নেতৃত্ব দেবেন। মুম্বইয়ের চেনা পরিবেশে হার্দিকের সাফল্য নিয়ে নিশ্চিত ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+