Champions Trophy: অতিরিক্ত সুবিধার কথা করলেন খারিজ, রোহিত-বিরাটের পারফরম্যান্স নিয়ে কী বললেন গৌতম গম্ভীর?

নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ এমনকি সেমিফাইনালও দুবাইতে খেলেছে, আগামী রবিবার ফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে ভারত। একই মাঠে খেলার সুবিধা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে সমালোচকদের পাল্টা জবাব দিলেন কোচ গৌতম গম্ভীর।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট জয় পেয়েছে ভারত। চার উইকেটে জিতে ফাইনালের টিকিট নিশ্চি্ত করে ফেলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর তাঁর দলের অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ভারতীয় দল আইসিসি একাডেমিতে অনুশীলন করছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে।

Gautam Gambhir

অতিরিক্ত সুবিধা পাওয়া প্রসঙ্গে গম্ভীর বলেন, কীসের অতিরিক্ত সুবিধা পাচ্ছি ? আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করি। স্টেডিয়ামের থেকে সেখানে ভিন্ন পরিস্থিতি। ফলে অতিরিক্ত সুবিধা পাওয়ার কোনও প্রশ্নই উঠে না। সেমিফাইনাল ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, এটা আমাদের আমাদের হোম গ্রাউন্ড নয়, এটা দুবাই। এখানে আমরাও খুব বেশি ম্যাচ খেলি না। এখানে খেলা আমাদের কাছেও নতুন।

সেমিফাইনাল ম্যাচ শেষে বিরাট কোহলি সম্পর্কে কোচ গৌতম গম্ভীর বলেছেন, বিরাট একজন অসাধারণ একদিনের ক্রিকেটার। সে জানে কীভাবে তাঁর ইনিংসের পরিকল্পনা করতে হয়, ব্যাটিং নিয়ে পরিকল্পনা করেই তিনি খেলতে নামেন। কোহলি পরিস্থিতির সাথে খুব দ্রুত মানিয়ে নিতে সক্ষম।

একইসঙ্গে গুরু গম্ভীর আরও বলেন, বিরাট কোহলি যেভাবে খেলেছেন তা অসাধারণ, এই কারণেই তাঁর এত সব রেকর্ড রয়েছে। তিনি দলের অভিজ্ঞ এবং খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি আশা করি কোহলি ভবিষ্যতেও এইভাবেও খেলা চালিয়ে যাবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে কোহলির ভবিষ্যৎ নিয়েও আপডেট দিলেন গম্ভীর!

রোহিত শর্মা প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, অধিনায়ক রোহিত শর্মা এমন টেম্পো সহ ব্যাট করতে পছন্দ করেন যা সাজঘরে বাকি ক্রিকেটারদের ভাল সংকেত দেয় যে তোমাদেরও নির্ভীক এবং সাহসী হতে হবে। আপনারা( সাংবাদিকরা) রান এবং পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করেন। কিন্তু আমরা গুরুত্ব এবং প্রভাবের মধ্য দিয়ে মূল্যায়ন করি এটাই পার্থক্য। তিনি দলের জন্য একটা উদাহরণ তৈরি করেন।

রাহুলকে সুযোগ দেওয়া নিয়ে গম্ভীর বলেন, ওডিআইতে রাহুলের গড় ৫০-এর মতো। দল নির্বাচন নিয়ে কী বলছে গুরুত্বই দিই না। আমার কাজ হল ১৪০ কোটি ভারতবাসী এবং সাজঘরে আমার ক্রিকেটারদের প্রতি সৎ থাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+