Gautam Gambhir: ভারতীয় দলে নয়া ভূমিকায় প্রত্যাবর্তনে সম্মানিত, গৌতম গম্ভীরের লক্ষ্য কিন্তু বদলাচ্ছে না
Gautam Gambhir: ভারতের হেড কোচ হলেন গৌতম গম্ভীর। আজই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব শাহ। গম্ভীর নিজেও ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পেরে সম্মানিত বলে জানিয়েছেন।
কোনও দলের কোচিং না করালেও গম্ভীর আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব সামলেছেন। এবার কাঁধে ভারতীয় দলের হেড কোচের গুরুদায়িত্ব।

গম্ভীর এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারতই আমার পরিচয়। আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি দেশসেবাকেই। ভারতীয় দলে নতুন ভূমিকায় ফিরতে পেরে সম্মানিত। আমার লক্ষ্য একই থাকছে। তা হলো ভারতের নাগরিকদের গৌরবান্বিত করা। মেন ইন ব্লু-র কাঁধে থাকে ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন। সেই স্বপ্নকে সত্যি করে দেখাতে সর্বশক্তি উজাড় করার প্রত্যয় স্পষ্ট গম্ভীরের পোস্টে।
India is my identity and serving my country has been the greatest privilege of my life. I’m honoured to be back, albeit wearing a different hat. But my goal is the same as it has always been, to make every Indian proud. The men in blue shoulder the dreams of 1.4 billion Indians… pic.twitter.com/N5YyyrhXAI
— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024
এরপর তিনি জয় শাহ-র টুইট রিটুইট করে বোর্ড সচিবকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই সফরের অংশ হতে পেরে গর্বিত। বিসিসিআইয়ের প্রেস রিলিজে স্পষ্ট, গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারতীয় দলের সাপোর্ট স্টাফের ক্ষেত্রে বদলের বিষয়টি।
Many thanks for your extremely kind words and support @JayShah. Elated to be a part of this journey! https://t.co/BgAbTwNCZ2
— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024
রাহুল দ্রাবিড়ের জমানায় ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁদেরও ভারতীয় দলের প্রতি অবদান রাখার জন্য যেভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে তাতেই স্পষ্ট গম্ভীর তাঁদের সরিয়ে নিজের মতো সাপোর্ট স্টাফ টিম সাজাবেন।
বিসিসিআইয়ের প্রেস রিসিজের মাধ্যমে গম্ভীর বলেছেন, দেশের তেরঙা পতাকা, দেশেক নাগরিকদের, দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ খুবই সম্মানের। রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফরা মিলে যেভাবে দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন তাতে তাঁদের ধন্যবাদ জানাই। ভারতের হেড কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও উত্তেজিত।
গম্ভীরের কথায়, যখন খেলতাম দেশের জার্সি পরে মাঠে নামার গর্ব অনুভব করতাম। নতুন ভূমিকাতেও তার অন্যথা হবে না। ক্রিকেট আমার প্যাশন। বিসিসিআই, হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ, সাপোর্ট স্টাফ, সর্বোপরি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আগামী টুর্নামেন্টগুলিতে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য।
গম্ভীরের হেড কোচ হওয়াকে ভারতীয় ক্রিকেটের এক নয়া অধ্যায় বলে অভিহিত করেছেন বিসিসিআই সভাপতি। অভিজ্ঞতা, ডেডিকেশন ও ভিশনের মাধ্যমে গম্ভীর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আদর্শ ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কোচিংয়ে ভারতের সাফল্যের ধারা ঊর্ধ্বগামী হবে, গোটা দেশ গর্বিত হবে বলেও আশা বিনির। আগ্রাসী মেজাজে প্রতিদ্বন্দ্বিতা করার মনোভাব, রণকৌশল নির্ধারণের কুশলতাই যে গম্ভীরকে হেড কোচ হিসেবে বাছাইয়ে ইতিবাচক ভূমিকা নিল তা স্পষ্ট হয়েছে বোর্ড সচিবের মন্তব্যে।












Click it and Unblock the Notifications