গৌতম বড় বেশি গম্ভীর! অবসর জীবনের জন্য তাঁর 'অধিনায়ক'কে 'বিশেষ' পরামর্শ শাহরুখের
গৌতম গম্ভীরের অবসরের উপলক্ষে কেকেআর-এর মালিক শাহরুখ খান তার 'অধিনায়ক'কে একটু বেশি হাসার পরামর্শ দিলেন ।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) ১১ মিনিট দীর্ঘ এক আবেগঘন ভিডিও প্রকাশ করে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতের অন্যতম সেরা ওপেনিং ব্য়াটসম্য়ান গৌতম গম্ভীর। আইপিএল-এ তিনি বেশিরভাগ সময় কাটিয়েছিলেন কেকেআর-এ। তাঁর অবসরের মুহূর্তে, কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক তথা বলিউড বাদশা সাহরুখ খানের তরফ থেকে এল এক বিশেষ পরামর্শ।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন গম্ভীর। তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল দলের নেতৃত্বের ভার। আর ২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বেই নাইট রাইডার্স জিতেছিল আইপিএল ট্রফি। আইপিএল-এ গম্ভীর ১৫২ ম্যাচে ৪২১৭ রান করেছেন। আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে তাঁর স্থান চতুর্থ।
৩৭ বছরের বাঁহাতির এই রানের বেশিরভাগটাই নাইটরাইডার্সের সোনালী-বেগুনী জার্সিতেই করা। বিদায়ী ভিডিও-তে গম্ভীর আলাদা করে ধন্য়বাদ জানিয়েছেন কলকাতাকেও। কলকাতার মানুষ যেভাবে তাঁকে সমর্থন করেছেন, তা তাঁকে আপ্লুত করেছিল।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/GautamGambhir?ref_src=twsrc%5Etfw">@GautamGambhir</a> Thank u for the love & leadership my Captain.U r a special man and may Allah always keep & happy…& u should smile a bit more</p>— Shah Rukh Khan (@iamsrk) <a href="https://twitter.com/iamsrk/status/1070094331430793219?ref_src=twsrc%5Etfw">December 4, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তাঁর ঝকঝকে ক্রিকেট কেরিয়ারের অবসানে প্রিয় 'অধিনায়ক'কে অভিনন্দন জানিয়েছএন কেকেআর মালিক শাহরুখ খান। অবশ্য তাঁর মতে গৌতম একটু বেশিই গম্ভীর। কেকেআর জার্সিতে দুই-দুইবার ট্রফি জয়ের পরও গম্ভীরকে বিশেষ হাসতে দেখা যায়নি। তাই অবসর জীবনে পা রাখার প্রাক মুহূর্তে বলিউড বাদশার পরামর্শ এবার আর একটু বেশি হাসুন গোতি। টুইট বার্তায় তাঁর মঙ্গল কামনাও করেছেন কেকেআর-এর 'টুয়েলভথ ম্য়ান'।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications