Gautam Gambhir: ট্রাক চালকের সঙ্গে বচসাতে জড়ান গম্ভীর! ভারতীয় দলের কোচের জীবনের অজানা গল্প ফাঁস
গৌতম গম্ভীর মানেই স্পষ্ট বক্তা। সাদাকে সাদা কালোকে কালো বলতে কোনও দুইবার ভাবেন না। একইসঙ্গে গম্ভীর মাঝে মধ্যেই নিজের মেজাজের রাশ নিুয়ন্ত্রণ রাখতে পারেন না। তা নিয়ে বিতর্কেও জড়ান মাঝে মধ্যে।। ২০২৩ সালের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে তাঁর বিতর্কের সেই অধ্যায় সকলেরই জানা। বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের এক অজানা কাহিনি প্রকাশ্যে এনেছেন একদা তাঁরই সতীর্থ আকাশ চোপড়া।
চোপড়া একটি নির্দিষ্ট ঘটনা বর্ণনা করেছেন যা পুরোপুরি গম্ভীরের মেজাজ কতটা উত্তপ্ত হতে পারে তার প্রমাণ দিয়েছে । দিল্লিতে থাকাকালীন, গম্ভীর একবার রাস্তার মাঝখানে ট্রাক চালকের সাথে উত্তপ্ত ঝগড়ায় জড়িয়ে পড়েন।

দিল্লি দলে একটা সময় জায়গা পাওয়ার লড়াই করেছেন আকাশ এবং গম্ভীর। সেই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন, 'আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম। দলে জায়গা পেতে লড়াই করতাম। আমাদের দলটা দারুণ ছিল। আমরা একসঙ্গে খেলার সময় কোহলি বা ধবনের মধ্যে কোনও একজন দলে সুযোগ পেত। দলটাই এমন ছিল। এমনকী, সেহওয়াগের জন্যও ওপেনার হিসাবে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়াত।'
চোপড়া জানিয়েছেন, গম্ভীর ধনী পরিবারের ছেলে। আর্থিক কারণে কখনও ক্রিকেট খেলেনি। তবুও খেলার প্রতি ওঁর দায়বদ্ধতা ছিল প্রচণ্ড। এই ব্যাপারে চোপড়া বলেন, 'গম্ভীর একজন ভালো মনের মানুষ, কখনও পরিশ্রম থেকে পিছিয়ে যায়নি।
ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে তার প্রথম সিরিজে মিশ্র ফলাফল করেছেন গম্ভীর। ভারত শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল এবং ওয়ানডেতে ০-২ ব্যবধানে হেরেছিল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। চেন্নাইতে দুটি টেস্টের প্রথমটি, যা এই বছরের মার্চের পর থেকে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে দলটির প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে।
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ভারত, জানুন দুই দলের টেস্ট সিরিজের পরিসংখ্যান
ক্রিকেট জীবনে অনেক বার প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন গৌতম গম্ভীর। খেলা ছাড়ার পর নিজের ধারা বদল করেননি। তবে ভারতীয় দলের কোচ হিসেবে নিজেকে বদলে ফেলতে পারেন কিনা গম্ভীর সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications