ভারত সফরের শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

চলতি মাসেই ভারত সফরে আসছে। দুই টেস্টের সিরিজ শুরু ২৫ ফেব্রুয়ারি থেকে। এরপর তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারত-শ্রীলঙ্কা। মার্চের ৫ তারিখ থেকে দ্বিতীয় টেস্ট। টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি হবে মার্চের ১৩, ১৫ ও ১৮ তারিখ। সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন শ্রীলঙ্কা দলে না থাকলেও টেস্ট দলে থাকেন প্রাক্তন অধিনায়ক সুরঙ্গা লকমল। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ভারত সফরের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন।

ভারত সফরের পরই অবসরে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়ে দিয়েছেন লকমল। তাঁর ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাঁদের সহযোগিতা পেয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার এই নির্ভরযোগ্য পেসার। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, সতীর্থ, টিম ম্যানেজার, সাপোর্ট স্টাফ, সমর্থক, ক্রিকেট প্রশাসনের যুক্ত সকলের প্রতি।

ভারত সফরের পরই অবসরে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বিবৃতিতে লকমলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, নির্বাচকরা ভারত সফরের দলে লকমলকে রাখলে শ্রীলঙ্কার হয়ে শেষ সিরিজে তাঁর সাফল্য দেখার অপেক্ষায় রয়েছি। জাতীয় দলের হয়ে বেশ কিছু স্মরণীয় স্পেলের জন্য ক্রিকেটপ্রেমীদের মনে লকমলের অবদান গেঁথে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভারত সফরের পরই অবসরে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

লকমল দেশের হয়ে শেষবার একদিনের আন্তর্জাতিক খেলেছেন গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ২০১৯ সালের পর আর টি ২০ আন্তর্জাতিক দলে সুযোগ পাননি। তবে গত ডিসেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন। গলে প্রথম টেস্টে ১টি ও দ্বিতীয় টেস্টে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ৩৫ ছুঁইছুঁই শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক লকমল ৬৮টি টেস্টে ১৬৮টি উইকেট পেয়েছেন। ইনিংসে সেরা বোলিং ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট, ম্যাচে সেরা বোলিং ৮০ রানের বিনিময়ে ৩ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ৭ বার, ৫ উইকেট চারবার। একদিনের আন্তর্জাতিকে ৮৬ ম্যাচে ১০৯ ও ১১ টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর উইকেটের সংখ্যা ৮। ভারতের বিরুদ্ধে খেলেছেন তিনটি টেস্ট। ২০১৭ সালে ভারত সফরে এসে পেয়েছিলেন ৮ উইকেট। সেরা বোলিং কলকাতা টেস্টে ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন তিন উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+