নিউজিল্যান্ডের প্রাক্তন রাগবি ট্রেনার টিম ইন্ডিয়ার কন্ডিশনিং কোচ পদে আবেদনকারী
নিউজিল্যান্ডের প্রাক্তন রাগবি ট্রেনার টিম ইন্ডিয়ার কন্ডিশনিং কোচ পদে আবেদনকারী
ভারতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ফিটনেস ও স্ট্রেন্থ ট্রেনার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ নিক ওয়েব। এই চাকরির জন্য নিউজিল্যান্ডের প্রাক্তন রাগবি লিগ ট্রেনারের সঙ্গে প্রতিযোগিতায় আছেন আরও তিন জন।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
নিক ওয়েবের পাল্লা ভারী
বিরাট কোহলিদের কন্ডিশনিং ফিটনেস ও স্ট্রেন্থ ট্রেনারের পদে যে কটি আবেদন জমা পড়েছিল, তাঁদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তিন জনকে নির্বাচন করেছে বিসিসিআই-র নির্বাচন কমিটি। সেই তিন জনের মধ্যে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ তথা সে দেশের প্রাক্তন রাগবি লিগ ট্রেনার নিক ওয়েব অনেকটাই এগিয়ে বলে জানানো হয়েছে।

কেন এগিয়ে নিক
৩২ বছরের নিক ওয়েবের খেলোয়ড়ারদের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা এবং সমস্যা সমাধানের পদ্ধতি ভারতীয় নির্বাচকদের পছন্দ বলে শোনা যাচ্ছে। আর এখানেই তিনি বাকিদের থেকে এগিয়ে বলে মনে করা হচ্ছে।

লড়াইয়ে আর কে
ভারতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ট্রেনার হওয়ার লড়াইয়ে রয়েছেন ভারতের এস রজনীকান্ত ও লুক উডহাউস। যদিও তাঁরা নিক ওয়েবের সঙ্গে লড়াইয়ে টিকবেন না বলেই মনে করা হচ্ছে।

আগে ছিলেন কে
এর আগে বিরাট কোহলিদের কন্ডিশনিং ফিটনেস ও স্ট্রেন্থ ট্রেনার ছিলেন বাঙালি শঙ্কর বসু। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস লেভেল অন্য পর্যায়ে পৌঁছেছিল বলে দাবি করা হয়। ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পর ওই পদ থেকে সরে দাঁড়ান শঙ্কর বসু।












Click it and Unblock the Notifications