'ওর মাথা অর্ধেক সময়েই চলে না', ধোনির কাছে ট্রোল্ড ব্র্যাভো, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
'ওর মাথা অর্ধেক সময়েই চলে না', ধোনির কাছে ট্রোল্ড ব্র্যাভো, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
দলের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের অন্দরের পরিবেশটা একই রকম প্রাণবন্ত রয়েছে যা নিঃসন্দেহে ভাল খবর চেন্নাই ভক্তদের জন্য। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসের কোর গ্রুপটা একই রয়েছে এবং এর ফলে বোঝাপড়ার নিজেদের মধ্যে ভাল রয়েছে মহেন্দ্র সিং ধোনি- রবীন্দ্র জাডেজা- ডোয়েন ব্র্যাভোর মতো তারকাদের। সেই ছবিই ফের দেখা গেল।

ব্র্যাভোর মাথা অর্ধেক সময়ে কাজ করে না:
সম্প্রতি দলের সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে একটি মজার ইভেন্টে অংশ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়েকোয়াড় এবং ডোয়েন ব্র্যাভো। সেখানে ম্যাচের মধ্যে তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে কী বোঝাতে চাইছেন সেটা বলতে হবে। সেখানে ব্র্যাভোর একটি ছবিতে ধোনি মজা করে বলেন, "এখানে ব্র্যাভো বলছে , আমার মাথা কাজ করছে না, যেটা অর্ধএক সময়েই হয়ে থাকে।" পাশাপাশি ধোনি জানিয়েছেন তিনি শেষ ১০-১২ বছরে ব্র্যাভোকে বলেননি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কী রকম বোলিং করতে হবে। ধোনির কথায়, "ওকে আমি বলি তুমি যা খুশি বল করতে পারো কিন্তু শুধু এই বিবিধতা বাদ দিয়ে।"

নিজের ছবি নিয়েও ধোনির মস্করা:
নিজের একটি ছবিকে নিয়েও এই দিন মজা করে ধোনি। সেই ছবির ক্যাপশন করতে গিয়ে ধোনি বলেন আমি নিজেকে হয়তো বোলিং-এ নিয়ে আসার কথা ভাবছিলাম। তিনি বলেন, "এটা হল সেই সময় যখন ব্র্যাভো মার খাচ্ছে। তখন আমি ভাবছিলাম ওকে গ্লাভস দিয়ে আমি বোলিং-এ আসি কারণ ওর থেকে খারাপ বোলিং আমি অন্তত করি না।"

চলতি আইপিএল-এ সিএসকে-র পারফরম্যান্স:
এই মরসুমে একেবারেই ছন্দে নেই চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আট ম্যাচের মধ্যে ছয়টি ম্য়াচেই পরাজিত হয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে চেন্নাই। পরবর্তী ম্য়াচে ১ মে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

ধোনির নেতৃত্বে সিএসকে:
আইপিএল ২০২২ শুরু হওয়ার আগে হঠাৎই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়ে সেই ব্যাটন রবীন্দ্র জাডেজার হাতে তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্বে পরিবর্তনের প্রভাব এই মরসুমে দেখা যাচ্ছে। ধোনির অধীনে চার বার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয় ২০১০ সালে। ২০২১১ মরসুমে ধোনির চেন্নাই জেতে দ্বিতীয় খেতাব। এর পর দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার পর ২০১৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ফের ২০২১ সালে চ্যাম্পিয়ন হয় সিএসকে।












Click it and Unblock the Notifications