দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিয়ম নিয়ে স্বস্তি ভারতের, প্রশ্নের মুখে পাঞ্চালের নির্বাচন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিতর্ক পিছু ছাড়ছে না। জোহানেসবার্গে পৌঁছানোর পর কঠোর বিধিনিষেধের মধ্যে ভারতীয় দলকে থাকতে হবে না, এটা যেমন স্বস্তির খবর, তেমনই অস্বস্তি বাড়ছে দল নির্বাচন নিয়ে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সম্পর্ক নিয়ে চর্চা চলার মধ্যেই প্রশ্ন উঠছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে সুযোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে।

উপেক্ষিত ঈশ্বরন

উপেক্ষিত ঈশ্বরন

ব্লম্ফন্টিনে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের হয়ে প্রিয়াঙ্ক পাঞ্চাল ও অভিমন্যু ঈশ্বরন দুজনেই খেলেছেন। ঈশ্বরন তিনটি ম্যাচেই খেলেছেন। আনঅফিসিয়াল টেস্টের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ঈশ্বরন ১০৩ রান করেন। পরের ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৫৫। শেষ ম্যাচে দুই ইনিংসে তাঁর রান যথাক্রমে ২৮ ও ১৯। অন্যদিকে, প্রিয়াঙ্ক পাঞ্চাল প্রথম দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন। তাঁর রান যথাক্রমে ৯৬, ২৪ ও ০। ভারতীয় দলের বিদেশ সফরের আগে ভারতের 'এ' দলকে আগে সেই দেশে পাঠানো হয়। এবারও বলা হচ্ছিল দক্ষিণ আফ্রিকায় যাঁরা ভালো খেলবেন তাঁদের সুযোগ মিলতে পারে। কিন্তু পাঞ্চালের চেয়ে বেশি রান করলেও উপেক্ষিত ও বঞ্চিতই থাকতে হচ্ছে অভিমন্যুকে।

পাঞ্চালের নির্বাচন নিয়ে প্রশ্ন

পাঞ্চালের নির্বাচন নিয়ে প্রশ্ন

এই পরিসংখ্যান তুলে ধরেই বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক ইন্দুভূষণ রায়ের মতো অনেকে ভারতীয় দল নির্বাচন নিয়ে সঙ্গত প্রশ্ন তুলেছেন। তাঁদের কথায়, পাঞ্চালের সঙ্গে ঈশ্বরনকেও রিজার্ভ ওপেনার হিসেবে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া হয়েছিল। রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে যেতেই পাঞ্চালকে পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে, অথচ প্রোটিয়াদের দেশে ভারত 'এ' দলের হয়ে ঈশ্বরন পাঞ্চালের চেয়ে বেশি রান করার পরেও কোন যুক্তিতে তাঁকে ভারতীয় দলের একটিও ম্যাচে সুযোগ না দিয়ে কোন যুক্তিতে বাদ দেওয়া হলো?

আত্মবিশ্বাসী প্রিয়াঙ্ক

আত্মবিশ্বাসী প্রিয়াঙ্ক

প্রিয়াঙ্ক পাঞ্চাল অবশ্য স্বাভাবিকভাবেই খুশি। তিনি টুইটারে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ভারতীয় জার্সি পরার সুযোগ পাওয়া অত্যন্ত গৌরবের। আস্থা রাখার জন্য ধন্যবাদ বিসিসিআইকেও। আসন্ন সিরিজের দিকে তাকিয়ে রয়েছি। ২০০৮ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর টেস্ট দলে ডাক পাওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পার্থিব প্যাটেল। উল্লেখ্য, পার্থিবের অবসরের পর থেকে গুজরাটকে নেতৃত্ব দিচ্ছেন পাঞ্চাল।

ভারতের স্বস্তি

ভারতীয় দল মুম্বইয়ে তিন দিনের নিভৃতবাস কাটিয়ে বৃহস্পতিবার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবে চার্টার্ড বিমানে। তবে ওমিক্রন সংক্রমণের মধ্যেও ভারতীয় দলকে কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে হবে না। টিম হোটেলে তিনবার শুধু করোনা পরীক্ষা হবে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে স্বাভাবিকভাবেই অনুশীলন করতে পারবে গোটা দল। পরীক্ষার রিপোর্ট আসতে বড়জোড় একদিন লাগবে। ফলে ওই একটা দিনই আইসোলেশনে থাকতে হবে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার অনুমতি মেলেনি। ১৯ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে অনুশীলন শুরু করবে ভারত। ২৬ ডিসেম্বর থেকে সেখানেই বক্সিং ডে টেস্ট, যা তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+