ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের জন্য ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি, আপনার খেলা দেখার অভিজ্ঞতাই বদলে দেবে এটি
ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের জন্য ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি, আপনার খেলা দেখার অভিজ্ঞতাই বদলে দেবে এটি
এজবাস্টনে শুক্রবার ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের পঞ্চম ম্যাচটি খেলবে দুই দেশ। এই ম্যাচে টেসট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য ব্যবহার করা হতে চলেছে হেলমেট ক্যামেরা।

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে অতীতে কখনও এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি খেলার মধ্যে। হেলমেটে ক্যামেরা লাগানোরর বিষয়ে আইসিসি এবং ইসিবি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হেলমেটে ক্যামেরা লাগানোর বিষয়টিতে অনুমোদন দিয়েছে। যার ফলে এজবাস্টন টেস্টে শর্ট লেগে ফিল্ডিং করার সময়ে ইংল্যান্ডের ওলি পোপে হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে।
স্কাই স্পোর্টসের সিনিয়র প্রডিউসার রোবিন রিভ ক্রিকবাজকে বলেছেন, " এই পদক্ষেপ শুধু বোর্ডই নয়, ইংল্যান্ডের অধিনায়ক ও কোচও অনুমোদন দিয়েছেন। ওলি পোপ এটা নিয়ে ট্রায়াল দিয়েছেন এবং তার হেলমেটে ক্যামেরা থাকবে, এটায় তিনি খুশি। খেলার মধ্যে থেকে দর্শকদের একটা অন্য ভিউ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।" তবে ভারতীয় দল যখন ফিল্ডিং করবে তখন শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডারের হেলমেটে এই ক্যামেরা থাকবে কি না তা জানা যায়নি।
টেস্টে ক্রিকেটে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগনোর আগে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড-এ এই প্রযুক্তির ব্যবহার করা হয়েছি। এই টেস্টের সম্প্রচারকারী সংস্থা মনে করে হেলমেট ক্যামেরা লাগানোর ফলে টেস্ট চলাকালীন দর্শকদের মাঝে ঘটনাপ্রবাহের একটি অনন্য দৃষ্টিভঙ্গি দিতে সক্ষম হবে।
এই টেস্টের সম্প্রচারকারী সংস্থাটি বিভিন্ন দিক বিচার করে সিদ্ধান্ত নিয়েছে শর্ট লেগ ফিল্ডারের হেলমেটে ক্যামেরা লাগানটাই পরীক্ষামূলক প্রয়োগের জন্য সেরা বিকল্প হবে। দ্য হান্ড্রেডে এই প্রযুক্তি সফলতার মুখ দেখেছিল। যদি এই টেস্টেও এর ফুটেজ দর্শকদের অভিভূত করে বা এই প্রক্রিয়া সফলতা পায় তা হলে পরবর্তীতে অন্যান্য ফিল্ডারদের ক্ষেত্রেও কী ভাবে এই ক্যামেরা ব্যবহার করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করা হবে। শর্ট লেগে সাফল্য এলে পরবর্তীতে উইকেটরক্ষক এবং দুই ব্যাটসম্যানের হেলমেটে ক্যামেরা লাগানো হতে পারে।












Click it and Unblock the Notifications