এশিয়া কাপ নিয়ে হাল ছাড়ছে না পাকিস্তান, ২ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা পিসিবির
এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় পরিষ্কার হয়েই গিয়েছে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হারাচ্ছে পাকিস্তান। কিন্তু তার পরেও হাল ছাড়তে নারাজ পিসিবি। ইতিমধ্যেই তাঁদের বিকল্প ভেন্যুর থিয়োরি খারিজ হয়ে গিয়েছে। ভারতের মতোই পাকিস্তানে খেলতে নারাজ শ্রীলঙ্কা, বাংলাদেশও। টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে প্রবল ভাবে এগিয়ে শ্রীলঙ্কা। কিন্তু এত কিছুর পরও লড়াই ছাড়ছে না পিসিবি।
পিসিবির চেয়ারম্যান নাজম শেট্টি জানিয়েছেন, 'এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ২ সপ্তাহের মধ্যেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এশিয়া কাপ নিয়ে আমরা সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যেই নেব।'

এদিকে এশিয়া কাপ বাতিল হলে বিসিসিআই এশিয়া কাপের বদলে পাঁচ দেশের একটি ক্রিকেট সিরিজ করার বিকল্প চিন্তাভাবনাও করে রেখেছে।পাকিস্তানের মিডিয়ার খবর অনুযায়ী, মূলত এশিয়া কাপ আয়োজন করা নিয়ে আপাতত দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে দরবার করছেন নাজম শেট্টি।

এশিয়া কাপ খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিসিআই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই এই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাল্টা চাপেও সুর নরম করেনি ভারত। আপাতত চাপ পাল্টা চাপের খেলা চলছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications