Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঋষভ পন্থ আর ঊর্বশী রাউতেলার আসল সম্পর্ক কী? সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ দেখে হতবাক ভক্তরা

ঋষভ পন্থের সঙ্গে একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার। যদিও সেই প্রেমের সম্পর্কের জল বেশি দূর গড়ায়নি। যদিও সেই সম্পর্কের কথা নিয়ে মাঝেমধ্যেই চর্চা হয়। ঊর্বশী ক্রিকেট মাঠে গেলে এবং তখন পন্থ ব্যাট বা কিপিং করলে নানা ছবি ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার দুজনে একে অপরের নাম করে সোশ্যাল মিডিয়ায় ভালোই যুদ্ধ চালাচ্ছেন। তা উপভোগ করছেন ভক্তরা।

ঊর্বশীর সাক্ষাৎকার

ঊর্বশীর সাক্ষাৎকার

ঘটনার সূত্রপাত, ঊর্বশী রাউতেলার একটি সাক্ষাৎকার নিয়ে। ঊর্বশী বলিউড হাঙ্গামায় বলেন, বারাণসীতে শ্যুটিংয়ের ফাঁকে দিল্লিতে গিয়েছিলাম। সেখানেও আমি ১০ ঘণ্টা শ্যুটিং করি। এরপর ফিরে রেডি হতে কিছুটা সময় লেগেছিল। এতটাই ক্লান্ত ছিলাম যে, আমি ঘুমিয়ে পড়ি। পরে জানতে পারি, হোটেলের লবিতে মিস্টার আরপি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। পরে দেখি ফোনে ১৬-১৭টি মিসড কল রয়েছে। খুব খারাপ লেগেছিল এটা ভেবে যে, একজন দেখা করতে এলেও তাঁর সঙ্গে আমি দেখা করিনি। অনেক মেয়েই অনেককে অপেক্ষা করায়, কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি তেমনটা নই। আমি তাঁকে পরে বলি মুম্বই গেলে নিশ্চয়ই দেখা হবে। এই আরপি বলতে যে ঋষভ পন্থকেই ঊর্বশী বোঝাতে চেয়েছেন তা সকলের কাছেই স্পষ্ট।

পন্থের পোস্ট ডিলিট

এরপরই ঋষভ পন্থ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতবাহী একটি পোস্ট করেন। মিনিট দশেকের মধ্যে তা ডিলিট করে দেন। যদিও তার স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। পন্থও প্রাক্তন প্রেমিকা ঊর্বশীর নাম নেননি। কিন্তু লেখেন, এটা দেখে মজাই লাগে কীভাবে সাক্ষাৎকার দিতে গিয়ে অনেকে মিথ্যার আশ্রয় নেন। জনপ্রিয়তা পাওয়ার জন্য বা হেডলাইনে আসার জন্যই এ সব বলা। খ্যাতি ও নামের জন্য কিছু মানুষ যে এতটা তৃষ্ণার্ত তা দেখে দুঃখই লাগে। ঈশ্বর তাঁদের আশীর্বাদ করুন। এরপর হ্যাশট্যাগে পন্থ লেখেন, মেরা পিছা ছো়ড়ো বহেন, ঝুট কি ভি লিমিট হোতি হ্যায়। অর্থাৎ বোন আমার পিছন ছেড়ে দাও। মিথ্যারও কিছু সীমা থাকা দরকার।

প্রেমিক-প্রেমিকা থেকে ভাই-বোন!

বিষয়টি এখানেই থামেনি। ইনস্টাগ্রাম পোস্টে পন্থে ফের নাম করে বেঁধেন ঊর্বশী। তিনি লেখেন, আরপি ছোটু ভাইয়ার ব্যাট-বল খেলা উচিত। ম্যায় কৌই মুন্নি নেহি হুঁ বদনাম হোতে ইয়ং কিডো ডার্লিং তেরে লিয়ে। রক্ষাবন্ধন মুবারক। কোনও মহিলার নীরব থাকার সুবিধা আদায় না করার পরামর্শও দেওয়া হয়। এখানে হ্যাশট্যাগে লেখা ছিল আরপি ছোটু ভাইয়া!

সোশ্যাল মিডিয়া সরগরম

এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকা ঋষভ পন্থ এরপর আর কোনও পোস্ট করেননি। তবে সোশ্যাল মিডিয়া পন্থ বনাম ঊর্বশীর পোস্ট যুদ্ধ নিয়ে নানা মিম ও পোস্ট ভাইরাল হয়েছে। পন্থ যেভাবে ব্যাটিংয়ের সময় জীবন পেলে বিপজ্জনক হয়ে ওঠেন, তেমনই ঊর্বশীকে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতেও পরামর্শ দিয়েছেন অনেক ভক্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+