IPL 2021: ফাফ দু প্লেসির দুরন্ত অর্ধশতরানে সিএসকে ১৩৫ রানের টার্গেট রাখল পাঞ্জাব কিংসের জন্য
আইপিএলে নিজেদের লিগ পর্যায়ের শেষ ম্যাচে দুবাইয়ে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। ৫৫ বলে সর্বাধিক ৭৬ রান করেন ফাফ দু প্লেসি। তিনি আটটি চার ও দুটি ছক্কা মেরেছেন। সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছয়ে নেমে ১৫ বলে ১২ রান করেন। ধোনির উইকেটটি নেন রবি বিষ্ণোই। অর্শদীপ সিং ও ক্রিস জর্ডন দুটি করে উইকেট পেয়েছেন।

এদিন টস জিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান। পাঞ্জাব কিংসের শেষ চারে সম্ভাবনা না থাকায় আজই চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলছে তারা। জয় দিয়ে আইপিএল অভিযান শেষ করার জন্য রান তাড়া করার সিদ্ধান্ত নেন রাহুল। চতুর্থ ওভারের পঞ্চম বলে ঋতুরাজ গায়কোয়াড় ১৪ বলে ১২ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হন। তিনে নামা মঈন আলিকেও তিনিই আউট করেন। ছয় বলে শূন্য রান করে আউট হন মঈন। রবিন উথাপ্পা ২ ও অম্বাতি রায়ুডু ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৮.৩ ওভারে ৪২ রানে চারটি উইকেট হারায় সিএসকে। ১২তম ওভারের শেষ বলে মহেন্দ্র সিং ধোনি আউট হলে সিএসকের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬১। সেখান থেকে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ফাফ দু প্লেসি।
7⃣6⃣ Runs
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
5⃣5⃣ Balls
8⃣ Fours
2⃣ Sixes@faf1307 put on an impressive show with the bat & anchored @ChennaiIPL's innings. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Watch his knock 🎥👇https://t.co/mktTLcn1u4
১৯.৩ ওভারে দু প্লেসি মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন। রবীন্দ্র জাদেজা ১৭ বলে ১৫ ও ডোয়েই ব্র্যাভো ২ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। আজ আবার ব্র্যাভোর জন্মদিন। ধোনি এদিনও ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না। অনেকেই মনে করছেন, ধোনির উচিত জাদেজাকে তাঁর আগে ব্যাট করতে পাঠানো।
5⃣0⃣ for @faf1307! 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
He brings up his 2⃣1⃣st IPL half-century as @ChennaiIPL move past 100. 👍 👍 #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/yjjA2m1tFA
দু প্লেসি আজ ৭৬ রান করার সুবাদে চলতি আইপিএলে ১৪ ম্যাচে তাঁর মোট রান হল ৫৪৬। সর্বাধিক অপরাজিত ৯৫। পাঁচটি অর্ধশতরান করেছেন। কিছুক্ষণের জন্য় এদিন তাঁর মাথায় ওঠে কমলা টুপি। কেন না, পাঞ্জাব কিংস অধিনায়ক তাঁর এই রান টপকে চলতি আইপিএলে সাড়ে পাঁচশোর গণ্ডি পেরিয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যান। তবে রাহুলের রান টপকানোর আরও সুযোগ পাবেন দু প্লেসি। তিনি আপাতত চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান করার নিরিখে রয়েছেন দুইয়ে। তিনে থাকা চেন্নাই সুপার কিংসের অপর ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ১৪ ম্যাচে ৫৩৩ রান করে আছেন তিনে। চারে থাকা শিখর ধাওয়ান ১৩ ম্যাচে ৫০১ রান করেছেন।












Click it and Unblock the Notifications