শামিকে নিয়ে অভিযোগ! হাসিনের প্রতি সহানুভূতিশীল প্রাক্তন স্বামী

সিউড়ির মধ্যবিত্ত পরিবারের মেয়ে হাসিন জাহান। বর্তমানে ভারতীয় ক্রিকেট তারকা শামির স্ত্রী হাসিনের এর আগের বিয়ে হয়েছিল ২০০২ সালে। অশান্তির জেরে সেই বিয়ে ভেঙে যায় ২০১০-এ। এর জন্য কিন্তু কোনও রাগ নেই।

সিউড়ির মধ্যবিত্ত পরিবারের মেয়ে হাসিন জাহান। বর্তমানে ভারতীয় ক্রিকেট তারকা শামির স্ত্রী হাসিনের এর আগের বিয়ে হয়েছিল ২০০২ সালে। অশান্তির জেরে সেই বিয়ে ভেঙে যায় ২০১০-এ। তবে এর জন্য কিন্তু কোনও রাগ নেই সিউড়ির ব্যবসায়ী হাসিনের প্রাক্তন স্বামী শেখ সইফুদ্দিনের।

শামিকে নিয়ে অভিযোগ! হাসিনের প্রতি সহানুভূতিশীল প্রাক্তন স্বামী

পাড়ার মেয়ে হাসিনের সঙ্গে মুদিখানা দোকানের মালিক সইফুদ্দিনের আলাপ হয়েছিল ২০০০ সালে। এরপর দুই বাড়ির অমতেই বিয়ে ২০০২ সালে। তবে পরে দুই বাড়িই বিয়ে মেনে নেয়। ২০০৩ সালে বড় মেয়ের জন্ম। ২০০৬ সালে তাঁদের আরও একটি কন্যা সন্তান হয়। এরপরেই সইফুদ্দিন এবং হাসিনের মধ্যে গন্ডগোল শুরু হয়। হাসিন চেয়েছিলেন, নিজে কিছু করবেন। কিন্তু তাতে মত ছিল না সইফুদ্দিনের পরিবারের। ফলে ২০১০ সালে বিবাহ বিচ্ছেদ।

সইফুদ্দিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কলকাতায় এসে মডেলিং-এ যোগ দেন হাসিন। সেখান থেকেই আইপিএল-এর চিয়ারলিডার। এই সময়ই শামির সঙ্গে পরিচয় হয় তাঁর। তারপরেই বিয়ে ২০১৪-তে। বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানদের জন্যই যোগাযোগ ছিল সইফুদ্দিন এবং হাসিনের। শামির সঙ্গে সম্পর্কের খবর জানার পর সইফুদ্দিন দুই মেয়েকেই নিজের কাছে রাখতে চান। সেই প্রস্তাবে রাজিও হয়ে যান হাসিন। বড় মেয়ে থাকে সইফুদ্দিনের কাছেই। পড়ে দশম শ্রেণিতে। অন্যদিকে ছোট মেয়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।

শামিকে নিয়ে অভিযোগ! হাসিনের প্রতি সহানুভূতিশীল প্রাক্তন স্বামী

এহেন সইফুদ্দিন কিন্তু শামির প্রতি হাসিনের অভিযোগে, হাসিনের পক্ষই নিচ্ছেন। হাসিনের প্রতি সহানুভূতিশীল সইফুদ্দিনের মনে হয়েছে, যে সব অভিযোগ হাসিন করছেন, তা যদি সত্যি হয় তাহলে শামির শাস্তি হবেই। তিনি বলছেন, ফের এক লড়াইয়ে হাসিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+