টি২০ মহারণে নামছে ভারত-ইংল্যান্ড! প্রথম দলে সুযোগ পেতে পারেন কারা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে খুব সহজে পরপর দুটি টি২০ ম্যাচে জয় পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে খুব সহজে পরপর দুটি টি২০ ম্যাচে জয় পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তবে যেভাবে আইরিশদের হারিয়ে জয় এসেছে তা মাথায় না রাখাই ভালো। কারণ ইংল্যান্ড টি২০ স্পেশালিস্ট দল।

টি২০ মহারণে নামছে ভারত-ইংল্যান্ড!

গত কয়েকবছরে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। একদিনের ও টি২০ ক্রিকেটে অন্যতম সেরা শক্তি ইয়ন মর্গ্যানের দল। অস্ট্রেলিয়াকে সদ্য একদিনের সিরিজে ৫-০ ব্যবধানে হারিয়ে একমাত্র টি২০ ম্যাচও সহজে জিতেছে ইংল্যান্ড।

এদিকে ভারতও টি২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। ফলে ইংল্যান্ডের কাজও সহজ হবে না। যদিও আয়ারল্যান্ডের ম্যাচে কেএল রাহুল ভালো খেলায় তিনি দলে জায়গা পান কিনা সেটাই দেখার। এদিকে মহেন্দ্র সিং ধোনি দলে ফেরায় দীনেশ কার্তিককে ফের বসতে হচ্ছে।

একনজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কেমন হতে চলেছে।

শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, মনীশ পাণ্ডে (এখানে কেএল রাহুলের সুযোগ আসতে পারে), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব।

ইংল্যান্ড ঘরের মাঠে খেললেও ভারতের দুই স্পিনার মোক্ষম অস্ত্র হতে পারেন। আর ব্যাটিং জ্বলে উঠলে যেকোনও লক্ষ্যই সহজ মনে হবে ভারতের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+