ওভাল টেস্ট, কেএল রাহুলের দুর্দান্ত শতরান সত্ত্বেও খাদের কিনারায় রয়েছে ভারত
ওভাল টেস্টে পঞ্চম দিনে চমৎকার শতরান করলেন কেএল রাহুল। তা সত্ত্বেও মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত হারের মুখে রয়েছে। বিরতির ঠিক আগে তারা আরও ২টি উইকেট হারিয়েছে।
ওভাল টেস্টের পঞ্চমদিনের সকালে চমতকার খেলছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান কেএল রাহুল ও আজিঙ্কা রাহানে। রাহুল তাঁর স্বাভাবিক স্ট্রোক প্লে চালাচ্ছিলেন। উল্টো দিকে মাটি কামড়ে পড়েছিলেন রাহুল। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির সামান্য আগে রাহানের ধৈর্যচ্যুতি ঘটে। এরপর হনুমা বিহারীর উইকেটও হারায় ভারত। তাই হারের ভ্রুকুটি ক্রমশ স্পষ্ট হচ্ছে। ভারতের স্কোর এখন ১৬৭/৫।

ভারত দিন শুরু করেছিল ৩ উইকেট হারিয়ে ৫৮ রান নিয়ে। চতুর্থ দিনে একটা সময় ২ রানে ৩ উইকেট হয়ে যাওয়ার পর ভারতকে কিছুটা হলেও থিতু করেছিলেন কেএল রাহুল ও আজিঙ্কা রাহানে। মঙ্গলবার সকালে ঠিক সেখান থেকেই শুরু করেন দুজনে। দুই ব্যাটসম্য়ান মিলে সিরিজের শেষ দিনের প্রথম সেশনটায় প্রায় হতোদ্যম করে দিয়েছিলেন ইংরেজ বোলারদের।
রাহানে তো একেবারে নাছোড়বান্দা মনোভাব নিয়ে মাটি কামড়ে পড়েছিলেন। মাঝে মধ্যে এই দুজনের যে ভুল ত্রুটি হয়নি তা নয়। তবে তাতে বড় ক্ষতি কিছু ঘটেনি। মঈন খানের একটি বল রাহুলের প্যাডে লাগলে ইংরেজরা এলবিডব্লুর আবেদন করেছিল। মাঠ ও মাঠের বাইরের দুই আম্পায়ের কাছেই সেই আবেদন নাকচ হয়ে যায়। এভাবে শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন রাহুল-রাহানে।
কিন্তু ঠিক যখনই মনে হচ্ছিল ওভালল টেস্ট বাঁচানোর সম্ভাবনা উজ্জবল হয়ে উঠছে, ঠিক এতক্ষণ তপস্য়া নিয়ে পড়ে থাকা রাহানে নিজের উফকেটটি ছুঁড়ে দিয়ে আসেন। মঈন আলির একটি ফ্লাইটেড ডেলিভারি তিনি সুইপ করতে গিয়েছিলেন, কিন্তু বল তাঁর ব্যাটের ঠিক জায়গায় না লেগে মিড উইকেটে দাঁড়ানো জেনিংস-এর হাতে চলে যায়। ১০৬ বল খেলে রাহানে ৩৭ রান করে যান।
রাহানের বিদায়ে ক্রিজে আসেন ভারতের হয়ে এই টেস্টে অভিষেক ঘটানো হনুমা বিহারী। প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে রুখে দাঁড়িয়ে ইস্পাত কঠিন মানসিকতার পরিচয় দিয়ে তিনি লড়াকু অর্ধশতক করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৬ বলের বেশি টিকতে পারেননি তিনি। স্কোরবোর্ড একটিও রান জুড়তে না পেরে বেন স্টোকস-এর বলে উইকেটে পেছনে ধরা পড়েন তিনি।
তাঁর পরিবর্তে মাঠে নেমেছেন উইকেট রক্ষক ঋষভ পন্থ। তিনি আপাতত ২২ বলে ১২ রান করে অপরাজিত আছেন। এখনও অবধি তাঁকে অস্বস্তিতে পড়তে হয়নি। রাহুল ১০৮ রানে অপরাজিত আছেন। তাঁকে দেখে যতেষ্ট থিতু মনে হচ্ছিল। তবে মধ্যাহ্নভোজের পর আবার এই দুই ব্যাটসম্যানকে নতুন করে মনোসংযোগ করতে হবে। এখনও ব্যাট করা বাকি আছে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা জাদেজার। বাকি থাকা দুই সেশন খেলে ভারত সিরিজের শেষ টেস্টটি বাঁচাতে পারে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications