ENG Vs PAK World Cup 2023: কলকাতা থেকে করাচির টিকিট কনফার্ম হল বাবরদের, ম্যাচ শেষের আগে বিদায় পাকিস্তানের
সেমিফাইনালে যেতে হলে অঙ্ক ছিল অত্যন্ত কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে টস হেরে সেই অঙ্কের আগে বসে যায় অসম্ভব শব্দটা। আর ব্যাটিং ইনিংস শুরু করার কিছুক্ষণের মধ্যেই বাবরদের হাতে থাকল শুধুই পেন্সিল।পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ শেষ হওয়ার আগেই ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালের ফয়সালা হয়ে গেল। এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় ঘটল পাক দলের। কলকাতা থেকেই বাবররা ফিরে যাবেন করাচিতে।
ইডেনে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে এই রানটা করতে হত ৬.৪ ওভারের মধ্যে। অঙ্কের হিসেব ওখানেই সমাপ্ত। আর ব্যাটিং ইনিংসের শুরুতেই ১০ রানে ২ উইকেট হারিয়ে বাবরদের করাচির টিকিট কনফার্ম হয়ে গেল। আর কোনও অঙ্ক নয়। সেমিফাইনালে চতুর্থ দল হিসাবে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। ভাল ব্যাট করেন ইংল্যান্ডের টপ এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। জনি বেয়ারস্টো ৫৯, জো রুট ৬০ ও বেন স্টোকস ৮৪ রান করেন। শেষ দিকে দলকে টানেন হ্যারি ব্রুক ও ডেভিড উইলি। তা-ও শেষ দিকে পর পর ইংল্যান্ডের কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় রান তোলার গতি কিছুটা কমে যায় তাদের। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ব্রিটিশরা।
৩৩৮ রানের লক্ষ্য ৬.৪ ওভারে তোলা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। কারণ প্রতি বলে ছয় মারলেও ৪০ বলে ২৪০ রানের বেশি তোলা সম্ভব নয়। ক্রিকেটীয় নিয়মে তাই রান তাড়া করতে নামার আগেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ৬.৪ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের রান ছিল ৩০। ফলে সরকারিভাবেই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল বাবরদের।
Have a safe flight too. 😉👋 https://t.co/jZN1KwLGVW pic.twitter.com/SO770FUOiG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 11, 2023
আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে ভারতের। ১৬ নভেম্বর ইডেনেই দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই দুই সেমিৱফাইনালের বিজয়ী দল আগামী ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে ফাইনাল ম্যাচ খেলতে নামবে।
এই নিয়ে ২০০৭ সাল থেকে টানা পাঁচবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল কিউয়িরা। এরআগে ২০১৫ এবং ২০১৯ সালে তারা ফাইনালেও উঠে। এবার কিন্তু ফাইনালের টিকিট পেতে হলে কেন উইলিয়ামসনদের হারাতে হবে ঘরের দল ভারতকে। অন্যদিকে ২০১৫ সাল থেকে টানা তিনবার একদিনের বিশ্বকাপের সেমিতে উঠতেও ব্যর্থ হল পাকিস্তান।












Click it and Unblock the Notifications