আইপিএলের আগে ছন্দে ম্যাক্সওয়েল-মার্স, স্পিন ভেল্কি নজরে জাম্পা, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফল কী
আইপিএলের আগে ছন্দে ম্যাক্সওয়েল-মার্স, স্পিন ভেল্কি নজরে জাম্পা, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফল কী
করোনার পর বাইশ গজে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমে ১-২ ব্য়বধানে হেরেছে স্মিথরা। টি-২০ হাতছাড়া করলেও ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করল স্মিথরা। সৌজন্যে বলে জস হ্যাজেলউড- অ্যাডাম জাম্পা ও ব্যাটে মিচেল মার্স- গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের আগে ব্যাটে-বলে ছন্দে অজি ক্রিকেটাররা।

হাড্ডাহাড্ডি ম্যাচে অস্ট্রেলিয়ার জয়
শুক্রবার ২৯৪ রান ধরে রাখতে নেমে ইংল্য়ান্ডকে নির্ধারিত ৫০ ওভারে ২৭৫ রান বেধে রেখে ১৯ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ এগোল অ্যারন ফিঞ্চের দল।

আইপিএলের আগে ব্যাট হাতে ফর্মে ম্যাক্সওয়েল
আইপিএলের আগে ব্যাটে বড় ইনিংস হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেন ম্যাক্সওয়েল। ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন ডানহাতি। ২০২০-র আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল।

আমিরশাহীতে আইপিএল খেলতে আসার আগে ছন্দ খুঁজে পেলেন আরও এক অজি
১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে আইপিএল। তাঁর আগে ব্যাটে রান খুঁজে পেলেন আরও এক অস্ট্রেলিয়ান। তারকা অলরাউন্ডার মিচেল মার্স শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেছেন। ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ২৯৪ রান তোলে। ২০২০-র আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে রয়েছেন মিচেল মার্স।

কাজে এল না বিলিংসের শতরান
এই রান তাড়া করতে নেমে জনি বেয়ারস্টোর ৮৪ ও শ্যাম বিলিংসের ১১৮ রানের ইনিংসে ম্যাচ জয়ের আশা রাখলেও ইংল্যান্ড ১৯ রানে লড়াই হেরে বসেছে। এটাই কেরিয়ারের সর্বোচ্চ রান বিলিংসের।

১০ ওভারে মাত্র ২৬ রান খরচ
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে আঁটোসাঁটো বোলিং জস হ্যাজেলউডের। ১০ ওভারে ৩টি মেডেন দিয়েছেন হ্যাজেলউড। ২৬ রান খরচে ৩ উইকেট তুলে নেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ছন্দে অ্যাডাম জাম্পাও। লেগ স্পিনার ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications