Emerging Asia Cup 2024: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স অভিষেকের, দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় ভারতীয় ‘এ’ দলের
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল ভারতীয় এ দল। সোমবার দ্বিতীয় ম্যাচে তিলক ভর্মার দল হারাল সংযুক্ত আরব আমিরশাহী দলকে।ওমানের মাঠে মরুদেশের বিরুদ্ধে হেলায় জয় পেল ভারতীয় এ দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী দল। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে স্কোরবোর্ডে লড়াকু রান তুলতে ব্যর্থ হল মরুদেশের ব্যাটাররা। ১১ রানে প্রথম উইকেট হারায় সংযুক্ত আরব আমিরশাহী। ১০ রান করে অংশুল কম্বোজের বলে আউট হলেন ময়াঙ্ক কুমার। বৈভব অরোরার ফেরালেন আরিয়াশ শর্মাকে।

সংযুক্ত আরব আমিরশাহী অধিনায়ক বসিল হাদিম দলের হয়ে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। তাঁর সংগ্রহ ১২ বলে ২২। বাকি সংযুক্ত আরব আমিরশাহী দলের আর কোনও ব্যাটারই রান পেলেন না। ফলে ১৬.৫ ওভারে ১০৭ রানেই গুটিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহী দল।
ভারতীয় এ দলের হয়ে রাসিখ সালাম তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন রমনদীপ সিং, একটি করে উইকেট নেন বৈভব অরোরা, অংশুল কম্বোজ, নেহাল ওয়াডেরা, অভিষেক শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্রভসিমরন সিং আউট হলেন। ৬ বলে ৮ রান করেই আউট হলেন ভারতীয় এ দলের ওপেনার। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মা। এর আগে ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলেছেন এই মারকুটে ব্যাটার। এবার ইমার্জিং এশিয়া কাপের মঞ্চেও সেই ধারা বজায় রেখেছেন। অভিষেক এবং তিলকের জুটি ভারতীয় এ দলকে জয়ের ভিত গড়ে দেয়। যদিও তিলক ১৮ বলে ২১ রান করে আউট হলেন। ২৪ বলে ৫৮ রান করে আউট হলেন অভিষেক। ৬টি চার এবং চারটি চার মারেন।
ভারত ৫৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ২৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে। ভারত পর পর দুই ম্যাচ জিতে সেমিফাইনালের স্থান নিশ্চিত করে ফেলল। আগামী ২৫ অক্টোবর ইমার্জিং এশিয়া কাপের দুটি সেমিফাইনাল হবে। আগামী ২৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে।












Click it and Unblock the Notifications