SA vs IND: বিদায়ী টেস্টে সিরিজ জয় কেন এলগারের কাছে বিশ্বকাপ জেতার মতো? দক্ষিণ আফ্রিকা দলে রদবদল হচ্ছেই

SA vs IND: ডিন এলগার জীবনে একটিও বিশ্বকাপ খেলেননি। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ই তাঁর কাছে বিশ্বকাপ জয়ের সমান হবে। কেপ টাউনে নিউ ইয়ার টেস্ট শুরুর প্রাক্কালে মন্তব্য ডিন এলগারের।

এই টেস্ট খেলেই অবসর নিচ্ছেন এলগার। তেম্বা বাভুমা চোটের কারণে ছিটকে যাওয়ায় কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলবেন অধিনায়ক হিসেবেই। সেঞ্চুরিয়নে জেতায় আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা।

SA vs IND: বিদায়ী টেস্টে সিরিজ জয় কেন এলগারের কাছে বিশ্বকাপ জেতার মতো?

এলগারের কথায়, আমি সব সময় জেতার লক্ষ্যেই নামি। পরিসংখ্যান মাথায় রাখি না। জয় ছাড়া কিছুই ভাবি না। সকলে মিলে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। টেস্ট সিরিজ জেতা সবার উপরে। যা বিশ্বকাপ জয়ের সমতুল্য। আমি বিশ্বকাপ খেলার সুযোগ পাইনি। ফলে এই সিরিজই আমার কাছে বিশ্বকাপ। আমার পছন্দের ক্ষেত্র, সেখানে জিততে চাই।

৮৬টি টেস্ট খেলে অবসর নেবেন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান হাতছাড়া করলেও ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার যে আট ব্যাটার টেস্টে পাঁচ হাজারের বেশি রান করেছেন এলগার তাঁদের অন্যতম। ১৮টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে স্পর্শ করবেন হার্বি টেলরের কীর্তি। দক্ষিণ আফ্রিকাকে টেস্টে নেতৃত্ব দেওয়ার নিরিখে থাকবেন যুগ্ম পঞ্চম স্থানে।

কেপ টাউন টেস্টে ১৬৭ রান করলে তিনি মার্ক বাউচারের টেস্ট রানের নজির স্পর্শ করবেন, প্রোটিয়াদের মধ্যে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সাতে আছেন বাউচার। ১১ মাস আগে নেতৃত্ব ছেড়েছিলেন। বাভুমার চোটের কারণে ফের ক্যাপ্টেন্সির ব্যাটন পেয়ে গর্বিত। তবে এলগার জানান, অধিনায়ক হিসেবেই হোক বা সাধারণ ক্রিকেটার হিসেবে, ১০০ শতাংশ দিতে তিনি প্রস্তুত থাকেন।

ভারতের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার সুযোগ তারিয়ে উপভোগ করছেন। ২০২১-২২ মরশুমে ভারতের কাছে প্রথম টেস্টে হারের পর বাকি দুটি টেস্ট জিতে সিরিজ জিতেছিল এলগারের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এবার ২-০ করার হাতছানি রয়েছে। সেই লক্ষ্যপূরণই যে আপাতত তাঁর ফোকাসে তা বুঝিয়ে দিয়েছেন এলগার।

সিরিজ হারের আশঙ্কা নেই। তবে আত্মতুষ্টি যাতে না থাকে সে ব্যাপারে সতর্ক প্রোটিয়া অধিনায়ক। এলগার বলেন, নিউল্যান্ডসে কয়েকজন প্রথমবার নিউ ইয়ার টেস্ট খেলবেন। সেখানে ভারতের মতো প্রতিপক্ষ। ২-০ করার সুযোগ রয়েছে। সে কারণে ড্রয়ের কথা আমরা ভাবনাতেই রাখছি না। ড্র হলে তা আমাদের কাছে হারের মতোই হবে।

২০২৩ থেকে ২০২৫ অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে চক্র রয়েছে তার প্রথম সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। এই চক্রে দুই টেস্টের সিরিজই খেলবে প্রোটিয়ারা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে না। এলগার বলেন, অনেক আগেই অবসরের জন্য এই সিরিজকে চিহ্নিত করে রেখেছিলাম। ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এই টেস্টটিকে আমরা এই বছর যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। ফলে জেতা ছাড়া কিছু ভাবছি না।

বাভুমা না থাকায় কেপ টাউনেরই জুবের হামজা আসতে পারেন দক্ষিণ আফ্রিকার একাদশে। ২৮ বছরের হামজা দক্ষিণ আফ্রিকা এ ও লায়ন্স দলের হয়ে গত কয়েক মাসে শতরান করেছেন। লুঙ্গি এনগিডি এক বছরেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। তিনি এই টেস্টে না খেলতে পারলে জেরাল্ড কোয়েটজির স্থলাভিষিক্ত হতে পারেন কেশব মহারাজ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, টনি ডি জর্জি, কিগান পিটারসেন, জুবের হামজা, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, কেশব মহারাজ বা লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+