দেশের প্রথম দিন-রাতের টেস্ট, এলিট ক্লাবে ইডেন গার্ডেন্স, বিস্তারিত জেনে নিন

দেশের প্রথম দিন-রাতের টেস্ট, এলিট ক্লাবে ইডেন গার্ডেন্স, বিস্তারিত জেনে নিন

কাল অর্থাৎ শুক্রবার দেশের প্রথম দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে ইডেন গার্ডেন্সে। গোলাপি বলে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচ ঘিরে আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচের মাধ্যমেই দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলির এলিট ক্লাবেও ঢুকে পড়ল কলকাতার এই ঐতিহ্যবাহী মাঠ।

ভারত-বাংলাদেশ

ভারত-বাংলাদেশ

কাল অর্থাৎ শুক্রবার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ১৯৮৭-র বিশ্বকাপ ফাইনাল, ১৯৯৬-র বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিবহনকারী এই স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টের জন্য প্রথম চার দিনের টিকিট শেষ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

দেশের প্রথম

দেশের প্রথম

দেশের প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করার সুযোগ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। এবার মুম্বইয়ের জিমখানা গ্রাউন্ড, ব্রাবোর্ন স্টেডিয়াম, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম ও দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামের সঙ্গে উচ্চারিত হবে ইডেন গার্ডেন্সের নাম।

জিমখানা গ্রাউন্ড ও সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম

জিমখানা গ্রাউন্ড ও সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম

মুম্বইয়ের জিমখানা গ্রাউন্ডে এ দেশে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্য়াচ অনুষ্ঠিত হয়েছিল। সালটা ১৯৩৩। অন্যদিকে ১৯৭৪ সালে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে দেশে প্রথম আন্তর্জাতিক একদিনের ম্য়াচ খেলেছিল ভারত।

মুম্বইয়ের ব্রাবোর্ন ও দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়াম

মুম্বইয়ের ব্রাবোর্ন ও দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়াম

১৯৮৪ সালে দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে দেশে প্রথম দিন-রাতের ওয়ান ডে ম্য়াচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ২০০৭ সালে মুম্বইয়ের ব্রাবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দেশে প্রথম টি-টোয়েন্টি খেলেছিল টিম ইন্ডিয়া। এবার সেই প্রথমদের তালিকায় যুক্ত হল কলকাতার ইডেন গার্ডেন্সের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+