Duleep Trophy 2024: অর্ধশতরান করে মানরক্ষা করলেন শ্রেয়স, দুরন্ত ক্যাচ নিয়ে তাক লাগালেন ঋতুরাজ

প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলে‌ন। দলীপ ট্রফির তৃতীয় পর্বের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটে হাতে রা‌নের দেখা পেলেন শ্রেয়স আইয়ার। ভারতীয় বি দলের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করলেন ডি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ভারতীয় বি দল ডি দলের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ডি দলের প্রথম ইনিংস শেষ ৩৪৯ রানে। শতরান করেন সঞ্জু স্যামসন। শ্রেয়স ০ রানে আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ বলে ৫০ রান করেন ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে। যদিও দ্বিতীয় ইনিংসে তাঁর দল ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছে।

রিকি ভুঁই ৯০ রান করেন। এছাড়া প্রথম ইনিংসে শতরানকারী সঞ্জু এই ইনিংসে ৪৫ রানে আউট হয়েছেন।
ভারতীয় ডি দলের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। ইন্ডিয়া বি-র হয়ে নবদীপ সাইনি নিয়েছেন ৫ উইকেট। রাহুল চাহার পেয়েছিলেন ৩ উইকেট। জবাবে ভারতীয় বি দলের প্রথম ইনিংস সমাপ্ত হয় ২৮২ রানে। প্রথম ইনিংসে লিড পেয়েছে ডি দল। আপাতত ডি দল ৩১১ রানে এগিয়ে। ম্যাচ ড্র-য়ের দিকেই এগোচ্ছে।

অন্য ম্যাচে ভারতীয় এ দল মুখোমুখি হয়েছে সি দলের। এ দলের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় সি দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় এ দলের ইনিংস শেষ হয় ২৯৭ রানেই।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে সি দল যথেষ্ট চাপে ছি‌ল । ২১৬ রান তুলতেই ৭ উইকেট খুঁইয়ে ফেলেছিল তারা। তৃতীয় দিনের সকালে ২৩৪ রানেই আল আউট হল সি দল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭০ রান তুলেছে। মায়াঙ্ক আগরওয়াল ৩৪ রান করেন। শ্বাশত রাওয়াত এবং রিয়ান পরাগ অর্ধশতরান করেন। তবে প্রথম সিংয়ের ক্যাচ দুরন্তভাবে তালুবন্দি করে তাক লাগালেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতীয় এ দল ৩৩৩ রানের লিড নিয়েছে। এই ম্যাচও ড্র হবে। রবিবার শেষ দিল দলীপ ট্রফির ম্যাচের। তারপরই চ্যাম্পিয়ন দল নির্ধারণ হবে।

দলীপ ট্রফিতে অন্য যেকোনো প্রতিযোগিতার চেয়ে আলাদা পয়েন্ট নিয়ম রয়েছে এবং টুর্নামেন্টের শেষে যে দলটি সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তারাই প্রতিযোগিতায় জিতবে। এখনও পর্যন্ত সি দল ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি এক জয় ও ড্র করে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+