৯ ইনিংস সেঞ্চুরিহীন বিরাট কোহলির কি ওয়ান ডে-তে অরুচি ধরেছে!

৯ ইনিংস সেঞ্চুরিহীন বিরাট কোহলির কি ওয়ান ডে-তে অরুচি ধরেছে!

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা ভারতীয় ক্রিকেট দল, ওয়ান ডে সিরিজে মুখ থুবড়ে পড়ল। সিরিজে খেলার সব বিভাগেই টিম ইন্ডিয়াকে টেক্কা দিয়েছে কিউয়ি শিবির। জঘন্য বোলিং-ফিল্ডিং তো বটেই, এই সিরিজে ভারতীয় ব্যাটিং-র টপ অর্ডারও যে পুরোপুরি ব্যর্থ, তা বলাই চলে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। ওয়ান ডে ক্রিকেটে বিরাটের এই অফ ফর্মের জন্য ঠিক কোন পরিস্থিতিকে দায়ী করা যায়, তা বুঝে উঠতে পারছেন না ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞরা।

তৃতীয় ওয়ান ডে-তেও ব্যর্থ বিরাট

তৃতীয় ওয়ান ডে-তেও ব্যর্থ বিরাট

মাউন্ট মাউনগানুই-র বে ওভালে ১২ বলে ৯ রান করে আউট হন বিরাট কোহলি। হামিশ বেনেটের বলে কেইল জেমিসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। অকল্যান্ডের ইডেন পার্কেও ১৫ রানে আউট হয়েছিলেন বিরাট।

সিরিজে রান

সিরিজে রান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করলেও, ওয়ান ডে নিশ্চুপ বিরাট কোহলির ব্যাট। হ্যামিলটনে টিম ইন্ডিয়ার ব্যাট থেকে ৫১ রান এলেও বাকি ম্যাচে তিনি ব্যর্থ। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট ৭৫ রান।

লজ্জাজনক ব্যাটিং গড়

লজ্জাজনক ব্যাটিং গড়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে বিরাট কোহলির ব্যাটিং গড় মাত্র ২৫। গত পাঁচ বছরে এমন পারফরম্যান্স টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্যাট থেকে বেরোয়নি বলা চলে। ২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিরাট কোহলির ব্যাটিং গড় ছিল ১৬.৩৩। এরপর দেশে এবং বিদেশে প্রতিটি ওয়ান ডে সিরিজেই ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই লজ্জাজনক রেকর্ডের কাছে পৌঁছে গেলেন বিরাট কোহলি।

শতরান শূণ্য ৯ ইনিংস

শতরান শূণ্য ৯ ইনিংস

২০১৯-র অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে শেষ ওয়ান ডে শতরান এসেছিল বিরাট কোহলির। পোর্ট অফ স্পেনে শেষ বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এরপর ৯ ইনিংসে বিরাটের ব্যাট থেকে কোনও শতরান আসেনি। শেষ নয় ইনিংসে বিরাটের স্কোর ৪, ০, ৮৫, ১৬, ৭৮, ৮৯, ৫১, ১৫ ও ৯। তারও আগে ইংল্যান্ড বিশ্বকাপে ভারত অধিনায়ক ৮২, ৭৭, ৬২, ৭২ ও ৬৬ রানের ইনিংস খেললেও, তা ক্রিকেট প্রেমীদের মনে দাগ কাটেনি। বলা চলে, ২০১৯-র মধ্যভাগ থেকে চলতি বছরে এখনও পর্যন্ত ওয়ান ডে-তে ছন্দ খুঁজে পাননি বিরাট কোহলি।

সাউদির কাছে পরাস্ত বিরাট

সাউদির কাছে পরাস্ত বিরাট

ক্রিকেটের সব ফর্ম্যাটে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদির বিরুদ্ধে ৯ বার আউট হয়েছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়ককে সবচেয়ে বেশিবার আউট করেছেন কিউয়ি ফাস্ট বোলার। তার মধ্যে ওয়ান ডে-তেই বিরাটকে ৬ বার আউট করেছেন সাউদি। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ফাস্ট বোলারের বলে বোল্ড হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রোহিতের অনেক পিছনে বিরাট

রোহিতের অনেক পিছনে বিরাট

২০১৯ সালটা দুর্দান্ত যায় টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মার। ওয়ান ডে-তে বিশ্বের সর্বাধিক রান সংগ্রাহক হন হিটম্যান। ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচ বার তিন অঙ্কের ঘরে পৌঁছে রেকর্ড গড়েছেন রোহিত। ওই বছরেই তাঁর ব্যাট থেকে আরও দুটি শতরান এসেছে। সে তুলনায় বিরাট কোহলির ব্যাটে রানের খরা সকলেরই চোখে পড়ছে।

ওয়ান ডে-তে অরুচি!

ওয়ান ডে-তে অরুচি!

তিন দশক পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশকে ততটা গুরুত্ব দিচ্ছেন না বিরাট কোহলি। বারবারই তিনি বলছেন যে চলতি বছর টি-টোয়েন্টি ও টেস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। তাই ভারত অধিনায়কের ব্যাটও কি নিশ্চুপ, প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্ব। সেক্ষেত্রে ২০১৯-এও কেন শান্ত ছিলেন বিরাট কোহলি? তবে কী ওয়ান ডে ক্রিকেটের প্রতি অনীহা জন্মাচ্ছে ভারত অধিনায়কের মনে? এসব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিশ্ব ক্রিকেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+